রাজ্যে পালাবদলের পরেই মহিলাদের জন্য একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার মধ্যে অন্যতম অন্নপূর্ণা ভাণ্ডার।
2
14
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। সম্প্রতি এই প্রকল্পের ১৩ পাতার ফর্ম প্রকাশ হয়েছে।
3
14
কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ১৩ পাতার ফর্ম প্রকাশের পরেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এবার হাজারও জল্পনা ও বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
4
14
গ্রামে গ্রামে বহু মহিলাই জানিয়েছেন, ১৩ পাতার ফর্ম পূরণ করতে গিয়ে তাঁরা হিমশিম খাচ্ছেন। সমস্ত নথিপত্র, তথ্য জমা করতে গিয়ে বেজায় সমস্যায় পড়েছেন।
5
14
এবার বাংলার মা-বোনেদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, অন্নপূর্ণা ভাণ্ডারের ১৩ পাতার ফর্ম একা একা পূরণ করতে না পারলে, ঘাবড়ানোর কিছু নেই।
6
14
যাঁরা একা এই ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। কারণ? এবার সরকারের প্রতিনিধিরাই বাড়ি বাড়ি পৌঁছে যাবেন ফর্ম পূরণে সাহায্য করতে।
7
14
এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "আপনারা কেউ দয়া করে বিচলিত হবেন না। কোনওরকম গুজবে কান দেবেন না। আমাদের সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছে।"
8
14
তিনি জানিয়েছেন, "যাঁরা নিজে থেকে ফর্ম ফিলাপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে সরকারি লোক পাঠানো হবে। আমাদের লোকেরাই আপনাদের বাড়ি গিয়ে ফর্ম ফিলাপ করে নিয়ে আসবেন।"
9
14
মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, সরকারি প্রকল্পের টাকা শুধুমাত্র ভারতীয় এবং যোগ্য মহিলাদের জন্যই বরাদ্দ। 'অবৈধ' উপভোক্তা বা পুরুষদের অ্যাকাউন্টে এই অর্থ আর যাবে না।
10
14
মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতেই এই টাকাটা পৌঁছক। আমরা চাই না কোনও অ-ভারতীয় নাগরিকের (অনুপ্রবেশকারী) অ্যাকাউন্টে এই সরকারি টাকা যাক।"
11
14
তাঁর কথায়, "একই সঙ্গে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে, মহিলাদের এই কর্মসূচির টাকা যেন পুরুষের অ্যাকাউন্টে না ঢোকে।"
12
14
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও অভিযোগ জানিয়েছেন, "ইতিমধ্যেই রাজ্যের বহু জায়গায় বড়সড় জালিয়াতি ধরেছে প্রশাসন।"
13
14
তাঁর দাবি, "যাঁরা এর আগে অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছিলেন, তাঁদের চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।"