আজকাল ওয়েবডেস্ক: টি-২০ ক্রিকেটে অনবদ্য নজির জেমাইমা রডরিগেজের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ২৫০০ রান পূরণ করেন তিনি। অ্যাডিলেড ওভালে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মহিলা তারকা। এদিন ম্যাচে নামার আগে ১০৪ ইনিংসে জেমাইমার রান ছিল ২৪৯২। ১১৮তম টি-২০ তে কিম গার্থের বলে চার মেরে আড়াই হাজার রানে পৌঁছে যান। চতুর্থ ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। এই তালিকায় আছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। চলতি সিরিজে ক্যানবেরাতে ২৫০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ভারতীয় ওপেনার। ২৩ বলে ২৯ রান করেন। একই ম্যাচে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড করেন হরমনপ্রীত কৌর।

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড হরমনপ্রীতের। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়েন ভারতের মেয়েদের দলের অধিনায়ক। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় টি-২০ খেলতে নেমেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন হরমন। ১৯ ফেব্রুয়ারি নিজের ৩৫৬তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেন। ছাপিয়ে যান সুজি বেটসকে। এর আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড ছিল তাঁর। এই দু'জনের পর তৃতীয় স্থানে এলসি পেরি। তাঁর ম্যাচ সংখ্যা ৩৪৯। মিতালি রাজ ৩৩৩ ম্যাচ খেলেছেন। তারপর রয়েছেন চার্লট এডওয়ার্ড। ইংল্যান্ডের হয়ে ৩০৯টি ম্যাচ খেলেন। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় আছেন সোফি ডিভাইন (৩০৫), হিদার নাইট (৩০৩) এবং ড্যানি ওয়াট হজ (৩০২)।

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ ডিএলএসে জেতে ভারত। প্রথমে ব্যাট করে ১৩৩ করে অস্ট্রেলিয়া। তারপর ৫ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ৫০ রান ছিল ভারতের। এরপর বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটে। বৃষ্টিতে খেলা বন্ধ থাকার সময় ডিএলএসে এগিয়ে থাকায় ম্যাচ জেতে ভারত। দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে ফেরে অস্ট্রেলিয়া। জর্জিয়া উলফের ৮৮ রানে ভর করে বড় রানের টার্গেট দেয় ভারতকে। শুরুটা ভাল করলেও লক্ষ্যে পৌঁছতে পারেননি হরমনপ্রীতরা। শনিবার সিরিজ নির্ণায়ক ম্যাচ‌।