এই বছরের ফাল্গুন মাসের পূর্ণিমাকে বিশেষ বলে মনে করা হচ্ছে। এই দিনই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে। ৩ মার্চ ঘটতে চলা এই চন্দ্রগ্রহণের প্রভাব কম বেশি সমস্ত রাশির জীবনেই পড়বে। তবে দোলের দিন একদিকে যখন চাঁদে গ্রহণ লাগবে তখন যেন আরও একদিকে কিছু রাশির জীবনেও গ্রহণ লাগবে। ছবি- সংগৃহীত
2
8
একের পর এক বিপদ, সমস্যার মুখে জেরবার হবে এই রাশির জীবন। জেনে নিন আগামী মাসে কোন কোন রাশির জাতকদের সচেতন থাকতে হবে। ছবি- সংগৃহীত
3
8
কর্কট: এই রাশির অধিপতি হল চাঁদ। ফলে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব ভুগতে হবে এই রাশির জাতকদের। আর্থিক অবস্থা শোচনীয় হবে। টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটবে। জলের মতো খসবে টাকা। ছবি- সংগৃহীত
4
8
অকারণ খরচ হবে টাকা। তাড়াহুড়ো করে বিনিয়োগ করলেই গুনতে হবে বড় মাশুল। অর্থের লেনদেন ভেবে চিন্তে করাই শ্রেয় এই সময়। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। কথাকে নিয়ন্ত্রণ করুন। মানসিক শান্তি উধাও হবে। ছবি- সংগৃহীত
5
8
কন্যা: একদিকে খরচ যেমন লাগামছাড়া হবে, তেমনই কোনও বড়সড় দুর্ঘটনা বা বিপদ হতে পারে। একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এই রাশির জাতকদের। হঠাৎ কোনও ঘটনার কারণে জীবনের স্থিরতা নষ্ট হবে। ছবি- সংগৃহীত
6
8
স্বাস্থ্যের দিকে নজর দিন। কাজের জায়গায় সতর্কতা মেনে চলুন। বিশেষ করে অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন। মানসিক চাপ বাড়বে। শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ছবি- সংগৃহীত
7
8
মীন: শত্রুরা মাথাচাড়া দেবে। একের পর বাধা, সমস্যা তৈরি করবে। ছোটখাটো সমস্যা, ঝগড়া, তর্ক লেগেই থাকবে। হঠাৎ কোনও রোগে আক্রান্ত হতে পারেন। একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। ছবি- সংগৃহীত
8
8
যে সিদ্ধান্ত নেবেন, ছোট বিষয় হলেও ভেবেচিন্তে নিন। টাকা কীসে খরচ করছেন নজর দিন। অহেতুক খরচ বাড়বে। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। ছবি- সংগৃহীত