চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু তারকারাই নন, নজর কেড়ে নিয়েছেন এমন অনেক ক্রিকেটার যাঁরা নিজেদের পেশা সামলে নেশা হিসেবে ক্রিকেট খেলেছেন। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ক্যাব চালক তো কেউ আবার পেশায় শেফ। তবে বর্তমানে তাঁরা সকলেই জাতীয় দলের ক্রিকেটার।
2
9
মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলা সৌরভ নেত্রাভালকর পেশায় ওরাকলের একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে দুটি উইকেট নিয়েছেন তিনি। কর্পোরেট দুনিয়ার ব্যস্ততার মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অবদান নজর কেড়েছে।
3
9
নেদারল্যান্ডসের স্পিন অলরাউন্ডার সাকিব জুলফিকার পেশায় এবিএন অ্যামরো ব্যাঙ্কের বিজনেস ইন্টেলিজেন্স ম্যানেজার। বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য তিনি সাময়িকভাবে ব্যাঙ্কিং কেরিয়ার থামিয়ে জাতীয় দলে যোগ দেন।
4
9
ইতালির ওপেনার জাস্টিন মোসকা পেশায় একজন ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক। তিন ম্যাচে তিনি ১০৩ রান করেন, গড় ৫১.৫। এর মধ্যে অপরাজিত ৬০ রানের একটি ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন তিনি ইতালির হয়ে।
5
9
তাঁর সঙ্গে ওপেন করতে নামা অ্যান্থনি মোসকা পেশায় একজন কাঠের মিস্ত্রি। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ৭৫ রান, সর্বোচ্চ ৬২। দুই ভাইয়ের ঐতিহাসিক ওপেনিং জুটি ইতালিকে স্মরণীয় জয় এনে দিয়েছে।
6
9
ইতালিতেই বসবাসকারী পিৎজা শেফ ক্রিশান কালুগামাগে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিশ্বকাপে। তিন ম্যাচে পাঁচ উইকেট নেন তিনি, যার মধ্যে ৩/১৮ স্পেলটি ছিল ইতালির সফল অভিযানের অন্যতম টার্নিং পয়েন্ট।
7
9
ক্যাব চালকের পেশার পাশাপাশি ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন ইতালির জসপ্রীত সিং। বিশ্বকাপে দুটি ম্যাচে তিনি একটি উইকেট নেন এবং নিয়ন্ত্রিত বোলিং করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
8
9
নেদারল্যান্ডসের পেসার পল ভ্যান মিকেরেন একসময় ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন। ২০২৬ বিশ্বকাপে একটি ম্যাচ খেলে দুটি উইকেট নেন তিনি।
9
9
ইতালির স্কোয়াডে থাকা ফাস্ট বোলার জাইন আলি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। যদিও তিনি প্রথম একাদশে খেলার সুযোগ পাননি। তবে বেঞ্চ থেকে সমর্থন করে গিয়েছেন দলকে।