আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'-এর নিলামের বল গড়াবে ১১-১২ মার্চ। নিলামে নাম নথিভুক্ত করেছেন পাকিস্তানের ৬৩ জন পুরুষ ও ৪ জন মহিলা ক্রিকেটার। 

ভারতীয় মালিকানাধীন চার ফ্র্যাঞ্চাইজি পাক ক্রিকেটারদের সই করাবে না। আর তার প্রেক্ষিতে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক একে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

 হ্যারি ব্রুক সানরাইজার্স লিডসের সঙ্গে চুক্তি করেছেন। এই টুর্নামেন্টের সব থেকে দামি ক্রিকেটার হ্যারি ব্রুক। 

কোনও পাক ক্রিকেটার দ্য হান্ড্রেডে 
না থাকায় ব্রুক বলেন, ''পাকিস্তান শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশ। বিশ্বসেরা কিছু প্লেয়ার রয়েছে দলে। ওদের কেউই দ্য হান্ড্রেডে নেই। এটা খুবই দুঃখজনক ব্যাপার।''  
আইপিএল  ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত নয়, এমন দলগুলো পাক ক্রিকেটারদের নিতে পারে। 
বার্মিংহাম ফিনিক্স, লন্ডন স্পিরিট, ট্রেন্ট রকেটস এবং ওয়েলশ ফায়ার, এই চারটি দলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মালিকানা নেই।