আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেলেন শ্রেয়স আইয়ার। ১২ লক্ষ টাকা জরিমানা হল পাঞ্জাব কিংসের অধিনায়কের। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্লো ওভাররেটের খেসারত দিতে হল শ্রেয়সকে। গুজরাটকে ৩ উইকেটে হারিয়ে আইপিএল শুরু করে পাঞ্জাব। মিডিয়ার একটি বিবৃতিতে বলা হয়, 'আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২ ধারায় দলের প্রথম ভুল হওয়ায় আইয়ারের ১২ লক্ষ টাকা জরিমানা হল।' মঙ্গলবার প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে গুজরাটকে ১৬২ রানে আটকে রাখে পাঞ্জাব। নিজেদের মধ্যে পাঁচ উইকেট ভাগ করে নেন বৈশক বিজয়কুমার এবং যুজবেন্দ্র চাহাল। ১৯.১ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় শ্রেয়সরা।
মঙ্গলবারের ম্যাচের আবিষ্কার কুপার কোন্নোল্লি। আইপিএলের অভিষেকেই ধুন্ধুমার ব্যাটিং। ৪৪ বলে ৭২ রান করেন। টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠান শ্রেয়স। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জোড়া উইকেট তুলে নেন চাহাল। ৩৪ রানে ৩ উইকেট নেন বিজয়কুমার। যার ফলে ৬ উইকেট হারিয়ে ১৬২ রানে আটকে যায় গুজরাট। রান তাড়া করতে নেমে প্রসিদ্ধ কৃষ্ণর বোলিংয়ের কুপোকাত পাঞ্জাব। কিন্তু শেষপর্যন্ত ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। কোন্নোল্লি এবং প্রভসিমরন সিং জয়ের ভীত গড়ে। দ্বিতীয় উইকেটে ৭৬ রান যোগ করে এই জুটি।
গুজরাটের ইনিংসে রান পান শুভমন গিল এবং জস বাটলার। শুরুটা ভাল না হলেও কোন্নোল্লিদের ওপর নির্ভর করে ম্যাচ বের করে নেয় পাঞ্জাব। প্রভসিমরনকে ফিরিয়ে আশা জাগান রশিদ খান। একটা সময় মনে হয়েছিল, ম্যাচ বের করে নেবে গুজরাট। কিন্তু শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস রান না পেলেও, দলকে বৈতরণী পার করান কোন্নোল্লি। আইপিএলে নতুন নায়ক তিনি।















