ধাঁধা সব সময় আমাদের মনে কৌতূহল জাগায়। এগুলি গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে ভাবার ক্ষমতা পরীক্ষা করার মজার উপায়।
2
8
কিছু প্রশ্ন প্রথমে সহজ মনে হলেও, উত্তর বার বেশ কঠিন। এমনই একটি মজার ধাঁধা হল, ডানা ছাড়াই আকাশে ওড়ে কী?
3
8
পাখি ও কীটপতঙ্গ উড়তে তাদের ডানার ওপর নির্ভরশীল। কিন্তু আকাশে বিচরণকারী সব কিছুরই ডানার প্রয়োজন হয় না। তাহলে কী এমন জিনিস রয়েছে যা ডানা ছাড়াই বাতাসে ভাসতে বা চলাচল করতে পারে।
4
8
এই ধাঁধার সবচেয়ে প্রচলিত উত্তর হল ঘুড়ি। তবে পাখিদের মতো ঘুড়ির ডানা নেই, আর নিজে থেকে ওড়ার ক্ষমতাও নেই। একটি সুতোর মাধ্যমে এটিকে ওড়ানো হয় এবং যাঁর হাতে সুতো তিনি এর গতিবিধি নিয়ন্ত্রণ করেন।
5
8
ঘুড়ি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের কাছেই জনপ্রিয়, যা প্রায়শই বাইরের খেলাধুলা এবং উৎসবের স্মৃতি ফিরিয়ে আনে। পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পুজো বা সরস্বতী পুজোর সময় ঘুড়ি ওড়ানো হয়।
6
8
গুজরাটে মকর সংক্রান্তির সময় ঘুড়ি ওড়ানো হয়। বড় বড় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতাও হয়।ডানা না থাকা সত্ত্বেও, বায়ু চলাচল ঠিক থাকলে এবং ঠিক মতো ওড়াতে পারলে একটি ঘুড়ি হাওয়ায় ভেসে বেড়াতে পারে।
7
8
অন্য একটি উত্তর হল মেঘ। মেঘেরও কোনও ডানা নেই, তবুও সেগুলি আকাশে ভেসে বেড়ায়। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হলে মেঘের সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের বাতাসের গতিবিধি সেগুলিকে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যায়। যার ফলে মনে হয় যেন সেগুলি ভেসে বেড়াচ্ছে।
8
8
তাহলে, আপনি কি ১০ সেকেন্ডের মধ্যে ধাঁধাটি সমাধান করতে পেরেছেন? যদি আপনার উত্তর ঘুড়ি হয়ে থাকে, তাহলে আপনার উত্তরটি সঠিক। কখনও কখনও, সবচেয়ে সহজ প্রশ্নগুলিই আমাদের একটু বেশি ভাবতে বাধ্য করে।