ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'অর্ণব'। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের দাপট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশে তো বটেই, এমনকী বাংলার উপকূলেও মুষলধারে বৃষ্টি শুরু হল।
2
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতাও।
3
8
মঙ্গলবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
4
8
আগামিকাল, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
5
8
আগামী বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামী শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ও আগামিকাল বুধবার শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট।
8
8
আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই দু'দিন উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।