সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান আগামী নভেম্বরে গ্রিসে বিয়ে করতে চলেছেন।
2
10
সূত্রের খবর, গ্রিসে একটি ব্যক্তিগত পরিসরে বিয়ে অনুষ্ঠিত হবে। পরে ২১ নভেম্বর চেন্নাইতে একটি রিসেপশনের আয়োজন করা হবে। আসুন এই আবহে জেনে নেওয়া যাক বিখ্যাত সঙ্গীত পরিচালকের শিক্ষাজীবন।
3
10
অনিরুদ্ধের জন্ম চেন্নাইয়ে। সেখানেই বেড়ে ওঠা এবং স্কুলশিক্ষা সম্পন্ন করেন দক্ষিণের রাজ্যেই। তিনি চেন্নাইয়ের অন্যতম সুপরিচিত স্কুল পদ্ম শেষাদ্রি বালা ভবন (পিএসবিবি)-তে পড়াশোনা করেছেন।
4
10
স্কুলের পাঠ শেষ করার পর অনিরুদ্ধ চেন্নাইয়ের লয়োলা কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি ২০১১ সালে বি.কমে স্নাতক হন।
5
10
তাঁর কলেজ জীবন শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনাতেই সীমাবদ্ধ ছিল না। এই সময়ে তিনি সঙ্গীতের প্রতিও তাঁর আগ্রহ বাড়তে থাকে। ক্রমশ নিজেকে আরও দক্ষ করে তোলেন।
6
10
অনিরুদ্ধ অল্প বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি পিয়ানো বাজাতে শেখার পাশাপাশি কর্ণাটিক সঙ্গীতেও প্রশিক্ষণ গ্রহণ করেন।
7
10
অনিরুদ্ধ লন্ডনের ট্রিনিটি কলেজ অফ মিউজিক থেকে পিয়ানো শিখেছিলেন। স্কুল জীবনে তিনি একটি ফিউশন ব্যান্ডেরও সদস্য ছিলেন এবং সঙ্গীত-সম্পর্কিত বিভিন্ন কার্যকলাপে অংশ নিতেন।
8
10
অনিরুদ্ধ চেন্নাইয়ের সাউন্ডটেক মিডিয়া অডিও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। বাণিজ্য ডিগ্রির পাশাপাশি সঙ্গীত ও অডিও বিষয়ে প্রশিক্ষণও রয়েছে তাঁর।
9
10
২১ বছর বয়সে, ২০১২ সালের তামিল ছবি ‘৩’-এর মাধ্যমে অনিরুদ্ধ সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গানটি ব্যাপক ভাইরাল হয়।
10
10
এই গান তাঁর কর্মজীবনের গতিপথ বদলে দেয়। পরবর্তীতে তিনি ‘কত্থি’, ‘বিক্রম’, ‘জেলর’, ‘লিও’ এবং ‘জওয়ান’-সহ আরও অনেক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন।