আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবার আইপিএল অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগেই বিতর্কে জড়ালেন রোহিত শর্মা। 
প্রসঙ্গত, শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। আর রবিবার কলকাতার বিরুদ্ধে অভিযান শুরু করছেন রোহিত শর্মারা। এবার অবশ্য হার্দিকের নেতৃত্বে খেলতে হবে হার্দিককে। গতবারও তাই হয়েছিল। তবে এবার এক অন্য কারণে বিতর্কে জড়ালেন রোহিত। 


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডিজিটাল। ওই ভিডিওয় টিম হোটেলের বাইরে বেশ বিরক্ত অবস্থায় রোহিতকে দেখা গেছে। আরও দেখা যাচ্ছে, গাড়ির ট্রাঙ্ক খুলতে না পারায় বেশ বিরক্ত হিটম্যান। হতাশ হয়ে গাড়ির পিছনে সজোরে আঘাত করেন। রীতিমতো বিরক্তি দেখিয়ে হোটেলের ভিতর চলে যান রোহিত। এই ঘটনার ভিডিও সামনে আসতেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, রোহিত চাপে আছেন?‌


ওই ভিডিও দেখে অনেকেই আবার মনে করছেন রোহিত কোনও কারণে কী টিম ম্যানেজমেন্টের উপর বিরক্ত?‌ সেই রাগ দেখালেন গাড়ির উপর!‌ 


তবে এটা ঘটনা, রোহিত এখন আরও ছিপছিপে হয়েছেন। বোঝাই যাচ্ছে, ফিটনেস নিয়ে খুব খাটছেন রোহিত। 
আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা গেছে হোটেলের বাইরে এক ভক্ত রোহিতের অটোগ্রাফ চাইছেন। কিন্তু রোহিতের জবাব ‘‌এখন নয়, পরে হবে।’‌


রোহিত কী কোনও কারণে চাপে আছেন। উঠেছে প্রশ্ন। 

এদিকে, প্রশ্ন উঠেছে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ?‌ গতবার পন্থকে অধিনায়ক করে সাফল্যের মুখ দেখেনি এলএসজি। অধিনায়ক হিসেবে ব্যর্থ তো হয়েছিলেনই, ব্যাট হাতেও ডাহা ফেল করেছিলেন। ১৩ ইনিংসে মাত্র ১৫১ রান করেছিলেন। গড় ছিল ১১.‌৬১। আরসিবির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ১১৮ অবশ্য করেছিলেন পন্থ। 


এবার চোট সারিয়ে একেবারে আইপিএলে ফিরছেন পন্থ। কতটা ছন্দে আছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডলে লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা লেখেন, ‘‌মরশুম শুরুর আগে পন্থের অধিনায়কত্ব নিয়ে নানা জল্পনা দেখেছি, আর হেসেছি। আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। ওর চরিত্র ও প্রতিশ্রুতি সম্পর্কে নিশ্চিত। ভাল একটা মরশুম কাটাও, ক্যাপ্টেন!’ অর্থাৎ দলের মালিকই যা স্পষ্ট করার তা করে দিলেন। পন্থের উপর আস্থা হারাচ্ছে না এলএসজি ম্যানেজমেন্ট।