আজকাল ওয়েবডেস্ক: ইডেনে মঙ্গলবার পাকিস্তান–বাংলাদেশ ম্যাচ। বাবরদের বিরুদ্ধে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাবে বাংলাদেশের। কারণ বাংলাদেশের ৬ ম্যাচে দুই পয়েন্ট। কাল হারলে বাকি দুই ম্যাচ জিতলেও বাংলাদেশ সর্বোচ্চ ৬ পয়েন্টে শেষ করবে। এদিকে, ভারতের এখনই ১২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার ১০। আর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট যথাক্রমে ৮। তাই পাকিস্তানের বিরুদ্ধে ইডেনে হারলে কোনওভাবেই বাংলাদেশের পক্ষে ৮ পয়েন্টে যাওয়া সম্ভব নয়। এদিকে, পাকিস্তান হারলেও সুযোগ থাকবে বাবরদের। কারণ ৬ ম্যাচে তাদের পয়েন্ট চার। কাল হারলেও বাকি দুই ম্যাচ জিতলে পাকিস্তানের হবে আট। যদিও শেষ চারে যাওয়ার ক্ষেত্রে অনেক যদি কিন্তু থাকবে। তবে খাতায় কলমে মঙ্গলবার পাকিস্তান হারলেও শেষ চারের দৌড় থেকে বিদায় নেবে না। কিন্তু বাংলাদেশ হারলে আর কোনও সম্ভাবনাই নেই সাকিবদের শেষ চারে যাওয়ার।
World Cup: ইডেনে পাকিস্তানের কাছে হারলেই বিশ্বকাপের শেষ চারে যাওয়ার স্বপ্ন শেষ সাকিবদের
















