আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ২০২৬-এর প্রথম কোয়ালিফায়ারে দুরন্ত পারফরম্যান্সে গুজরাট টাইটান্সকে ৯২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল আরসিবি।
গুজরাটকে উড়িয়ে দেয় বেঙ্গালুরু। তবে এই ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল বিরাট কোহলির উদযাপন। গুজরাটের ব্যাটিং বিপর্যয়ের সময়ে কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিখ্যাত 'সিউউ' সেলিব্রেশন করতে দেখা যায় কোহলিকে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি বিরাট কোহলির শ্রদ্ধা নতুন নয়। পর্তুগিজ মহাতারকার হার না মানা মানসিকতা বরাবরই অনুপ্রেরণা জুগিয়েছে ভারতীয় ব্যাটারকে। আর ধর্মশালার ম্যাচে সেই শ্রদ্ধাই যেন আরও একবার প্রকাশ পেল কোহলির বিরাট উদযাপনে।
গত মরশুমে প্রথমবার আইপিএল ট্রফি জয়ের পর এবারও ফাইনালে পৌঁছে গিয়েছে বেঙ্গালুরু। এখন তাদের লক্ষ্য টানা দ্বিতীয়বার খেতাব জিতে ইতিহাস গড়া। পুরো মরশুম জুড়েই দুরন্ত ছন্দে রয়েছেন কোহলি। আগ্রাসী ব্যাটিংয়ে এবার নিজেকেও যেন নতুনভাবে মেলে ধরেছেন তিনি।
Virat Kohli did the iconic Suuuuu celebration during RCB vs GT 😭❤️ pic.twitter.com/TH278YpqCw
— Aadi (@Gitekimhit)Tweet by @Gitekimhit
চলতি মরশুমে ইতিমধ্যেই ৬০০-র বেশি রান করে ফেলেছেন ৩৭ বছরের এই তারকা ব্যাটার। গুজরাটের বিরুদ্ধেও শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তাঁকে। যদিও ২৫ বলে ৪৩ রান করে আউট হয়ে যান তিনি। তাঁর দল উড়িয়ে দিয়েছে গুজরাটকে। বেঙ্গালুরুর ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে কোহলির 'সিউউ' সেলিব্রেশন নিয়েও চর্চা হচ্ছে।















