আজকাল ওয়েবডেস্ক: বেতন প্রায় তিন কোটি টাকা। সঙ্গে রয়েছে বিলাসবহুল ভাবে থাকার ব্যবস্থা। এমনকি সবসময় যাতায়াতের জন্য দেওয়া হবে একটি ব্যক্তিগত গাড়িও। এত সুযোগ-সুবিধা থাকার পরও কেউই এই চাকরিটি করতে রাজি নন, কিন্তু কেন? জেনে নিন কী দায়িত্ব পালন করতে হবে এই চাকরির ক্ষেত্রে…
এ যেমন তেমন চাকরি না। ডাক্তারের চাকরি। খোঁজ চলছে একটি দায়িত্ববান পারিবারিক ডাক্তারের। এবার প্রশ্ন হল, যে অসুবিধা কোথায় ?
সমস্যা একটাই। চাকরিটি করতে হলে যেতে হবে দুর্গম এলাকায়। অস্ট্রেলিয়ার জুলিয়া ক্রেক নামের ছোট একটি শহরে। যেখানে চলাফেরা করা রীতিমতো অসুবিধার। স্বাভাবিকভাবে সেকারণেই এই চাকরিটি করতে চান না।
তবে সব কিছুরই একটি ভালো দিক রয়েছে। হাজার সমস্যা থাকলেও সেখানে প্রকৃতিকে অনুভব করার দারুণ একটা সুযোগ রয়েছে। অ্যাডাম লুইস নামের এক ডাক্তার এই চাকরিটি করতেন। তিনি তাঁর চাকরির অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন, চাকরিকরা সময় তিনি অনেককিছু শিখতে পেরেছিলেন। পরে যদিও ব্যক্তিগত কারণে চাকরিটি ছেড়ে দিয়েছিলেন তিনি।
















