'লক্ষ্মীর ভাণ্ডার' আউট, 'অন্নপূর্ণা যোজনা' ইন। রাজ্য জুড়ে লক্ষ লক্ষ মহিলা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ইতিমধ্যেই ৩০০০ টাকা ৭৯ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে।
2
9
জেলায় জেলায় চলছে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম পূরণের প্রক্রিয়া। কিন্তু জানেন কি, 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম জমা দিলেও, মাসে মাসে ৩০০০ টাকা পাবেন না। এমনটাই আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3
9
'অন্নপূর্ণা যোজনা'র ১২ পাতার ফর্ম পূরণ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। যদিও আপাতত সেই বিতর্ক খানিকটা কমেছে। অনলাইনে ফর্ম জমা দিতেও বাড়তি সমস্যাও পোহাতে হচ্ছে না অনেককেই।
4
9
কিন্তু ফর্ম পূরণ করে জমা দিলেও ৩০০০ টাকা ঢুকবে না সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 'লক্ষ্মীর ভাণ্ডার' ঘিরে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারীর সরকার।
5
9
'অন্নপূর্ণা যোজনা' ঘিরে দুর্নীতি রুখতেও কড়া পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তাও স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
6
9
রাজ্যে আজ থেকে শুরু হয়েছে 'জনকল্যাণ শিবির'। সোমবার পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ার শিবিরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সভাতেই কারা 'অন্নপূর্ণা যোজনা'র টাকা পাবেন না, তা সাফ জানিয়ে দেন তিনি।
7
9
মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, "যাঁদের প্রয়োজন আছে, তথ্য, নথি খতিয়ে দেখে তাঁদেরকেই শুধু সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে।"
8
9
তাঁর আরও বক্তব্য, "যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ করাননি, ভাবেন টিকাকরণ করালে জন্মের হার কমে যাবে। অথবা সরকারি বা সরকার পোষিত কোনও স্কুলে পড়ান না তাঁদের কীসের জন্য আবার ‘অন্নপূর্ণা যোজনা’ প্রয়োজন?"
9
9
শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "যাঁদের অন্যান্য ক্ষেত্রে সরকারি সুবিধার দরকার নেই, শুধু 'অন্নপূর্ণা যোজনা'র টাকার প্রয়োজন, তাঁদের এই সুবিধা দেওয়া হবে না।"