চাকরির পরীক্ষা থেকে শুরু করে দৈনন্দিন আড্ডা- ‘জেনারেল নলেজ’-এর গুরুত্ব সর্বত্র। বিশেষত দেশ-বিদেশের সাম্প্রতিক খবরাখবর বা ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ আমাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করে।
2
11
তবে রোজকার জীবনে এমনই কিছু সহজ প্রশ্ন থাকে, যার উত্তর জানা থাকলেও খেই হারিয়ে ফেলেন অনেকেই। তেমনই এক ধাঁধা লুকিয়ে রয়েছে আমাদের অতি পরিচিত হলদে ধাতুতে।
3
11
সোনা বলতেই আমাদের চোখে ভেসে ওঠে এক উজ্জ্বল হলুদ আভা। ছোট থেকে বড়- কমবেশি সবাই সোনার গয়না ভালোবাসেন।
4
11
এই মূল্যবান ধাতুটিকে শুধু বিলাসের সামগ্রীই নয়, বরং লগ্নির এক নির্ভরযোগ্য মাধ্যম হিসেবেও দেখা হয়। কিন্তু কখনও কি মনে প্রশ্ন জেগেছে, সোনার রং লাল, নীল বা সবুজ না হয়ে কেন শুধুই হলুদ হল?
5
11
বিজ্ঞানের হাত ধরেই লুকিয়ে রয়েছে এর আসল রহস্য। সোনা তার নিজস্ব প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণেই হলুদ।
6
11
আসলে, সোনার পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলি আলোর বর্ণালীর নীল ও বেগুনি অংশটিকে শুষে নেয়। এর ফলে বাকি যে আলোটি প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছায়, তা হল হলুদ।
7
11
সহজ কথায়, আলোর এই খেলাই সোনাকে হিরণ্ময় করে তুলেছে।
8
11
তবে বাজারচলতি সব সোনার রং কিন্তু এক নয়। ২৪ ক্যারেট সোনা সম্পূর্ণ খাঁটি। এর রং নিখাদ হলুদ। এই খাঁটি সোনা এতটাই নরম যে, তা দিয়ে সরাসরি গয়না তৈরি করা অসম্ভব।
9
11
গয়নার স্থায়িত্ব বাড়াতে সোনার সঙ্গে মেশাতে হয় অন্য কিছু ধাতু।
10
11
মজার বিষয় হল, এই মিশ্রণের ওপরেই নির্ভর করে সোনার ভোলবদল। যেমন- হলুদ সোনার সঙ্গে প্যালাডিয়াম, নিকেল, ক্যাডমিয়াম বা দস্তা মেশালে তা রূপ নেয় আকর্ষক ‘হোয়াইট গোল্ড’ বা সাদা সোনায়।