আজকাল ওয়েব ডেস্ক: দু’মিনিট হোক কিংবা দীর্ঘ পথ, বাইক ছাড়া এক পাও যেতে চান না অনেকেই। বাইক চালানো কারওর কাছে প্যাশন, আবার কারওর জন্য প্রয়োজন। তবে কারণ যাই হোক না কেন, রোজ দু'চাকার গাড়ি চালালে একটা বয়সের পর বেশ কিছু শারীরিক সমস্যা হতে পারে। আবার কিছু অসুখে  বাইক চালানো এড়িয়ে যাওয়া  উচিত বলে মত বিশেষজ্ঞদের। তাহলে জেনে নেওয়া যাক রোজ বাইক চালালে কী কী হতে পারে-  

স্পন্ডিলোসিস বা স্পন্ডিলোলিস্থেসিসের সমস্যা থাকলে দীর্ঘ সময় ধরে মোটরবাইক চালানো পিঠের ব্যথা বাড়িতে পারে। যা থেকে অন্য সমস্যাও তৈরি হতে পারে। মেরুদণ্ডের সমস্যা থাকলে, স্পাইনাল সার্জারি হলে মোটরবাইক চালানো এড়িয়ে যাওয়াই ভাল। 

বাইক চালানোর সময়ে হাঁটু অনেকক্ষণ ভাঁজ করে রাখতে হয়, এতে পরবর্তীকালে আর্থরাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দুটো হ্যান্ডেল জোরে চেপে ধরে থাকার ফলে হাতেও সমস্যা দেখা দেয়। 

বাইক চালাতে গিয়ে দীর্ঘ সময় বসে থাকার ফলে ভুঁড়ি হয়, ওজন বাড়ে। যার জেরে হাঁটুতে ব্যথা হয়। নিয়মিত বাইক চালালে ৩০-৩৫ বছর বয়সেই কোমরের ব্যথা জানান দেয়।

অনেকক্ষণ মোটরবাইক চালালে গা-হাত-পায়ে ব্যথা হতে পারে। তাই একটানা বাইক চালানোর পর একটু বিরতি নিন। বাইক থেকে নেমে শরীরের মুভমেন্ট করুন। কোমরে হাত দিয়ে সামনে-পেছনে, ডান-বাঁ দিকে ঝুঁকে ব্যায়াম করুন।

পা রাখার জায়গা, মোটরসাইকেলে পা রাখার স্থান কতটা আরামদায়ক তা নির্ভর করে এর প্রভাব শরীরে কীভাবে পড়বে। তাই ভালো ফল পেতে এমন মোটরসাইকেল ব্যবহার করুন যার ফুট পেগ রাইডারের থেকে বেশি দূরে নয়। এতে বাইক চালানোর সময়ে নিজেকে বাড়তি চাপ দিতে হবে না।

অনেকেই মোটরসাইকেলে চলার সময় শরীরের পেশীর উপরে বেশি ভার দিয়ে ফেলেন। চেষ্টা করুন শান্তভাবে, রিল্যাক্সে বাইক চালাতে। এতে শরীরের উপরে অনেক বেশি চাপ পড়বে না