আগামী মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই বছরের হোলাষ্টক। এই সময়কালটা হোলির ঠিক আগের ৮ টি তিথি বা দিনকে বলা হয়। এই সময় কোনও শুভ বা মাঙ্গলিক কাজ একদমই করা উচিত নয়। জেনে নিন হোলাষ্টক চলাকালীন কোন কোন কাজ করবেন না। 

হোলাষ্টকে কী কী করবেন না?

হোলাষ্টক চলাকালীন বিয়ের দিন থাকলেও বিয়ে করা উচিত নয়। এমনকী পাত্র বা পাত্রী দেখতে যাওয়াও উচিত নয়। বিয়ে সংক্রান্ত কোনও কথা এগোবেন না। এই সময় যে সম্পর্ক গড়ে ওঠে তাতে স্থিরতা থাকে না। বিয়ে ভাঙতে পারে।

কেবল বিয়ে নয়। হোলাষ্টকের সময় নতুন গাড়ি কিনবেন না। গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এই সময়টা পেরিয়ে যাওয়ার পর কিনুন। গাড়ি কেনা একটি বড় আর্থিক সিদ্ধান্ত। আর হোলাষ্টক চলাকালীন কোনও বড় বিনিয়োগ না করাই শ্রেয়। শুভ নয় এই সময়টা। 

গাড়ি তো বটেই, বাড়ি কেনা বা অন্যান্য কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রেও বিরত থাকুন। হোলাষ্টকের সময় কেটে গেলে, দোলের পর এই কাজগুলো করুন। 

যদি বর্তমানে আপনার বাড়ি নির্মাণের কাজ চলে থাকে সেটা বন্ধ রাখুন কদিন। এমনকী বাড়ির কাজ শুরু হওয়ার কথা থাকলে এই সময় সেটা পিছিয়ে দিন। এই সময় বাড়ি নির্মাণের কাজ করলে বাড়ির উপর নেতিবাচক প্রভাব পড়ে। 

তাহলে কী করবেন হোলাষ্টক চলাকালীন? ঈশ্বর সাধনা, পুজো অর্চনার দিকে মন দিন। বাড়ি ঘর পরিষ্কার রাখুন। কোনও মাঙ্গলিক কাজ বা বড় আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন।

২০২৬ সালের হোলাষ্টক শুরু হচ্ছে ২৪ ফেব্রুয়ারি আর এটি চলবে ৩ মার্চ পর্যন্ত। এই বছর টানা ৮ দিন একই রকম শক্তিশালী নেতিবাচক প্রভাব দেখাবে হোলাষ্টক। হোলাষ্টকের কারণে বেজায় বিপদের মুখে পড়বে কিছু রাশি। একের পর এক সমস্যা, চাপের মুখে পড়তে হবে। ফলে অতিষ্ঠ হয়ে উঠবে জীবন। জলের মতো টাকা খরচ থেকে জায়গা জমি নিয়ে ঝামেলা, বাদ যাবে না কিছুই। তালিকায় আছে কারা? মেষ, কর্কট, বৃশ্চিক, সিংহ, কুম্ভ।