২৬ ফেব্রুয়ারি বুধ গত কুম্ভ রাশিতে বক্রি হচ্ছে। আর আগামী ২১ মার্চ পর্যন্ত সেখানেই উল্টো পায়ে হাঁটবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ বুদ্ধি, তর্ক, সংবাদ, ব্যবসা, ইত্যাদির অধিপতি। আর যখন এই গ্রহ উল্টো পায়ে হাঁটা শুরু করে তখন তার নেতিবাচক প্রভাব পড়ে বেশ কিছু রাশির উপর। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে, কেরিয়ার টালমাটাল হয়, সঞ্চয় কমে, নানা ভুল ধারণা থেকে সমস্যার সূত্রপাত ঘটে। কোন কোন রাশিকে বুধ বক্রি হওয়ার মাশুল গুনতে হবে জেনে নিন।
কর্কট: বুধ বক্রি হতেই একের পর এক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এই রাশিকে। কাজের জায়গা টালমাটাল হবে। তাই কাজ করার সময় মন দিয়ে সেটা করুন। আপনার ছোট থেকে ছোট ভুল কিন্তু আলোচনার কারণ হয়ে উঠতে পারে। বসের বিষ নজরে পড়তে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনা থেকে মন সরে যেতে পারে। একাগ্রতা কমবে। ভেবে চিন্তে কথা বলার পাশাপাশি সিদ্ধান্ত নিন একই ভাবে। হুটোপুটি করবেন না। স্বাস্থ্যের দিকে নজর দিন।
কন্যা: জীবনে হঠাৎ কোনও বদল আসতে পারে। আর তা নেতিবাচক প্রভাব ফেলবে। হঠাৎ করে কারও কারও বদখত কোনও জায়গায় বদলি হতে পারে। কাজের জায়গায় একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। ফলে ধৈর্য হারালে চলবে না। কঠোর পরিশ্রম জারি রাখবেন। যাঁরা বিদেশে চাকরি বা পড়াশোনার চেষ্টা করছেন তাঁদের বিপদ বাড়বে। স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে হঠাৎ করে।
মকর: কথা বুঝে শুনে বলুন। ভুল শব্দ ব্যবহারে বড় মাশুল গুনতে হতে পারে। কাজের জায়গা হোক বা ব্যক্তিগত জীবন, আপনার কথা আপনাকে বড় বিপদে ফেলতে পারে। আপনার নিকট কেউ আপনার উপর রেগে যেতে পারেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে সতর্ক হন। ভুল বোঝাবুঝি দূর করুন। গলা এবং কান সংক্রান্ত কোনও সমস্যায় ভুগতে হতে পারে।
মীন: জলের মতো টাকা খরচ হবে। অকারণ খরচ বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা শোচনীয় হবে। সম্পত্তিহানি ঘটতে পারে। ভাল করে খোঁজ খবর না নিয়ে বিনিয়োগ করবেন না কিছুতে। গাড়ি চালানোর সময় বা রাস্তায় বেরোলে সতর্ক থাকুন। দুর্ঘটনার যোগ রয়েছে। সন্তানের স্বাস্থ্যের অবনতি হতে পারে। সেই কারণে চিন্তা বাড়বে। পদোন্নতি হওয়ার কথা থাকলেও সেটা শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে।
