পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে সমাজে অনেক সময় জড়তা কাজ করে, যার ফলে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন পিল বা ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ যৌন জীবনের মূল চাবিকাঠি লুকিয়ে আছে আপনার হৃদপিণ্ডের স্বাস্থ্যের মধ্যে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকলে যৌন ক্ষমতা বা স্ট্যামিনা প্রাকৃতিকভাবেই বৃদ্ধি পায়। সুস্থ জীবনযাত্রার মাধ্যমে কীভাবে সঙ্গীর সঙ্গে বিছানায় দীর্ঘক্ষণ আনন্দ দেওয়া-নেওয়া করা সম্ভব, তার ৯টি অব্যর্থ উপায় নিচে আলোচনা করা হল।
১. নিয়মিত শরীরচর্চা ও স্ট্যামিনা বৃদ্ধি
কার্ডিওভাসকুলার এক্সারসাইজ বা হৃদযন্ত্রের ব্যায়াম যৌন সক্ষমতা বাড়ানোর সবথেকে ভাল উপায়। সাঁতার, দৌড়ানো বা সাইকেল চালানোর মতো ব্যায়াম শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, যা লিবিডো বৃদ্ধিতে সরাসরি সাহায্য করে। সপ্তাহে অন্তত ৭৫-১৫০ মিনিট ঘাম ঝরানো ব্যায়াম করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
২. খাদ্যাভ্যাসে পরিবর্তন
সব খাবার শরীরের জন্য এক নয়। হৃদপিণ্ডের জন্য ভাল এমন খাবারই যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
ফল ও সবজি: আপেল, নাশপাতি এবং লেবু জাতীয় ফল রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে সক্ষমতা বাড়ায়।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: স্যামন বা টুনা মাছের মতো সামুদ্রিক মাছ রক্ত প্রবাহ সচল রাখে।
ভিটামিন ডি: ডিমের কুসুম, দুধ এবং মাশরুম ভিটামিন-ডি এর ভালো উৎস, যা অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে যৌন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে।
৩. মেলাটোনিনের মাত্রা বৃদ্ধি
গবেষণায় দেখা গেছে, মেলাটোনিন হরমোনের অভাব ইরেক্টাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গশিথিলতার কারণ হতে পারে। পেস্তা বাদামের মতো খাবার মেলাটোনিনের প্রাকৃতিক উৎস।
৪. ভেষজ উপাদানের ব্যবহার
অদিকাল থেকেই কিছু প্রাকৃতিক কামোদ্দীপক বা অ্যাফ্রোডিসিয়াক ব্যবহৃত হয়ে আসছে। জিনসেং বা ক্যাফিন যুক্ত পানীয় স্ট্যামিনা বাড়াতে এবং শারীরিক ক্লান্তি দূর করতে সাহায্য করে।
৫. মানসিক চাপ বা স্ট্রেস কমানো
অতিরিক্ত মানসিক চাপ রক্তচাপ বাড়িয়ে দেয় এবং যৌন ইচ্ছা কমিয়ে দেয়। পার্টনারের সঙ্গে খোলাখুলি আলোচনা এবং নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমিয়ে যৌন জীবনকে আনন্দদায়ক করে তোলে।
৬. ক্ষতিকর অভ্যাস বর্জন
ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান রক্তনালীকে সংকুচিত করে দেয়, যা পুরুষত্বহীনতার ঝুঁকি বাড়ায়। ধূমপান ত্যাগ করা যৌন সক্ষমতা ফেরানোর অন্যতম প্রধান ধাপ।
৭. স্টার্ট-স্টপ টেকনিক বা ‘এজিং’
যৌন মিলনের সময় দ্রুত বীর্যপাত রোধ করতে ‘স্টার্ট-স্টপ’ পদ্ধতি অত্যন্ত কার্যকর। চরম উত্তেজনার মুহূর্তে উদ্দীপনা থামিয়ে দিয়ে পুনরায় শুরু করার এই অভ্যাসটি বিছানায় স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে।
৮. সঠিক হস্তমৈথুন পদ্ধতি
তাড়াহুড়ো করে হস্তমৈথুন করার অভ্যাস অনেক সময় দ্রুত বীর্যপাতের সমস্যা তৈরি করে। স্থায়িত্ব বাড়ানোর জন্য নিয়ন্ত্রিত পদ্ধতিতে হস্তমৈথুন করা এই অনুশীলনের একটি অংশ হতে পারে।
৯. সঙ্গীর দিকে নজর দিন
যৌনতা কেবল একতরফা আনন্দ নয়। সঙ্গীর ইচ্ছা বা পছন্দের দিকে খেয়াল রাখলে মিলন দীর্ঘস্থায়ী এবং আনন্দদায়ক হয়। এতে মানসিক জড়তা কাটে এবং শারীরিক ক্ষমতাও ভরপুর বাড়ে।















