আজকাল ওয়েবডেস্ক:সোমবার বিধানসভায় মন্ত্রী বিধায়কদের বেতন সংক্রান্ত বিল পাস হয়নি। ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যে বিলে সই করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিল দুটিতে অনুমোদন দিয়ে ছেড়ে দিল রাজভবন। জানা গিয়েছে, এই বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন রাজ্যপাল। জানা গিয়েছে, ৪ ডিসেম্বর বিধানসভার আগামী অধিবেশনে আলোচনা হতে পারে এই বিল নিয়ে।
প্রসঙ্গত, গত অধিবেশনের শেষ দিনে মন্ত্রী এবং বিধায়কদের বেতন বাড়ানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকেরই ৪০ হাজার টাকা বেতন বাড়ানোর কথা ঘোষণা করা হয়। পুজোর আগে এই ঘোষণায় মোহর দিতেই বিশেষ অধিবেশন ডাকা হয়। এর আগে বিধায়করা পেতেন ১০ হাজার টাকা। এবার থেকে তাদের পাওয়ার কথা ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীরা পেতেন ১০ হাজার ৯০০ টাকা। এবার থেকে তাদের পাওয়ার কথা ৫০ হাজার ৯০০ টাকা। পূর্ণমন্ত্রীরা পেতেন ১১ হাজার টাকা। একলাফে বেড়ে তা গিয়ে দাঁড়িয়েছে ৫১ হাজার টাকায়।