আজকাল ওয়েবডেস্ক: অতি শীঘ্রই চরমপন্থী ইজরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে প্যালেস্টাইনিদের ওপর যেসব অবৈধ ইহুদি বসতিস্থাপনকারী অত্যাচার নির্যাতন চালিয়েছে— তাদের ওপর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বৃহস্পতিবার ইজরায়েল সফরে যান মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নেতানিয়াহুকে ব্লিংকেন জানিয়ে আসেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় তাঁরা নিজস্ব ব্যবস্থা নেবেন। এর অংশ হিসেবে বেশ কয়েকজন উগ্রপন্থি ইহুদির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে।
গত ৭ অক্টোবর গাজায় হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে বসতিস্থাপন করা ইহুদিরা স্থানীয় প্যালেস্টাইনিদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। এছাড়া ইহুদিরা প্যালেস্টাইনিদের জলপাই গাছ উপড়ে ফেলার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। যুদ্ধ বাধার পর ইহুদি বসতিস্থাপনকারীদের হাতে বেশ কয়েকজন প্যালেস্টাইনি নিহত হয়েছে।
এছাড়া দখলদার ইজরায়েলি সেনারাও পশ্চিমতীরের বিভিন্ন স্থানে হামলা বাড়িয়ে দিয়েছে। তাদের হামলায় সেখানে ২৩০ জনের বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন।