আজকাল ওয়েবডেস্ক: ভিসা ছাড়াই মালয়েশিয়ায় ঢুকতে পারবেন ভারত ও চীনের নাগরিকরা। এক ডিসেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বলা হয়েছে, ভিসা ছাড়া অন্তত ৩০ দিন সে দেশে কাটাতে পারবেন ভারত ও চীনের নাগরিকরা। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে জুন অবধি ভারত ও চীন থেকেই সবচেয়ে বেশি পর্যটক মালয়েশিয়া গিয়েছেন। প্রতিবেশি থাইল্যান্ডও একই সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
Visa-Free Entry: ভিসা ছাড়াই এই দেশে ঢুকতে পারবেন ভারতীয়রা
















