আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের জাতীয় ফুটবল দলকে আর স্পন্সর করবে না ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা। ২০২৪ সাল থেকে ইজরায়েল ফুটবল দলকে কোনও ধরনের স্পন্সরশিপ না দেওয়ার কথা জানিয়েছে পুমা। কোম্পানিটির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে পুমা মুখপাত্র বলেছেন, সার্বিয়া, ইজরায়েলসহ বেশ কয়েকটি দেশের ফুটবল সংস্থার সঙ্গে তাদের কোম্পানির চুক্তির মেয়াদ ২০২৪ সালের আগেই শেষ হওয়ার কথা। এই চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না।
ওই মুখপাত্র আরও বলেছেন, পুমা শিগগিরই বেশ কয়েকটি নতুন জাতীয় দলের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করবে।
উল্লেখ্য,পুমা ২০১৮ সাল থেকে ইজরায়েলি ফুটবলারদের ক্রীড়াসামগ্রী সরবরাহের জন্য চুক্তি করে।
ওই মুখপাত্র আরও বলেছেন, পুমা শিগগিরই বেশ কয়েকটি নতুন জাতীয় দলের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করবে।
উল্লেখ্য,পুমা ২০১৮ সাল থেকে ইজরায়েলি ফুটবলারদের ক্রীড়াসামগ্রী সরবরাহের জন্য চুক্তি করে।