বরফের শ্বেতশুভ্রতা, মেঘ-রোদ্দুরে লুকোচুরি, সবুজের সমারোহ, ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে জুন মাসে ঘুরে আসুন এই সব জায়গায়
নিজস্ব সংবাদদাতা
২৮ মে ২০২৬ ২১ : ৩১
শেয়ার করুন
1
12
জুন মাস ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। বর্ষা আসার মুখে, দাবদাহ থেকে মুক্তির আশ্বাস আবার পাহাড়েও মেঘ বৃষ্টির খেলা। বর্ষার প্রথম মেঘ ডাকছে — শুধু ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার অপেক্ষা। রইল দেশের সেরা দশ ঠিকানা।
2
12
দার্জিলিং ও কালিম্পং: বাঙালির চিরকালের পাহাড়। জুনের শুরুতে চা-বাগানের উপর মেঘের লুকোচুরি, কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। ১৫ জুনের আগে গেলে আকাশ পরিষ্কার, পরে গেলে মেঘ রোদের লুকোচুরি খেলায় মায়াময় পরিবেশ৷
3
12
লে-লাদাখ: জুনেই লে লাদাখ ঘুরতে যাওয়ার আদর্শ সময়৷ তাপমাত্রা ৫ থেকে ২০ ডিগ্রি। বরফ গলতে শুরু করে এই সময়৷ বৃষ্টি নেই, মেঘমুক্ত আকাশ। প্যাংগং হ্রদের নীল জল আকাশের নীলে মিলেমিশে হয়ে ওঠে চোখের আরাম৷ এছাড়া নুব্রার বালিয়াড়ি কারাকোরামের বরফের সামনে যেন স্বপ্নদৃশ্য। হাতে অন্তত ৫-৭ দিন রাখুন, পারমিট আগেই করিয়ে নিন। বাইকিং বা ট্রেকিংয়ের জন্য খুব ভাল।
4
12
স্পিতি ভ্যালি, হিমাচল প্রদেশ: দিনে আরামদায়ক পরিবেশ, মেঘমুক্ত আকাশে প্রাকৃতিক সৌন্দর্য, রাতে ঠান্ডার আমেজ, এখানে বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস হিকিম-এ ঘুরতে পারবেন৷ পাহাড়ে ঘেরা গ্রাম, সবুজের সমারোহের মাঝে শাহতির খোঁজ পাবেন মনাস্ট্রিতে৷
5
12
অউলি, উত্তরাখণ্ড: জুনে বরফ গলে চারপাশ ভরে যায় সবুজের সমারোহে৷ তাপমাত্রা থাকে ১৬-২০ ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রেকিং এবং হাইকিং পছন্দ হলে জুন মসে চলে আসুন এই জায়গায়৷ নন্দা দেবী পর্বতের অসাধারণ রূপ আপনাকে মুগ্ধ করবে৷
মুন্নার, কেরালা: প্রকৃতিকে উপভোগ করতে চাইলে জুন মাসে মুন্নার ঘুরে আসতেই পারেন৷ পশ্চিমঘাটের কোলে চা-বাগান, মেঘে ঢাকা পাহাড়, অসংখ্য ঝরনা। হাত বাড়ালেই যেব ছোঁওয়া যাবে মেঘ, বর্ষার প্রথম ছোঁয়াতেই গোটা উপত্যকা সবুজে ভরে ওঠে।
8
12
মুসৌরি, উত্তরাখণ্ড: ‘পাহাড়ের রানি’। মেঘ যখন পাহাড় জড়িয়ে ধরে, কেম্পটি জলপ্রপাত আর মল রোড পায় এক মায়াবী রূপ।
9
12
চেরাপুঞ্জি ও শিলং, মেঘালয়: ‘প্রাচ্যের স্কটল্যান্ড’। বৃষ্টি ভালবাসলে জুনে শিলং আপনার জন্য আদর্শ ঘোরার জায়গা৷ জুনের ঝিরিঝিরি বৃষ্টি, জীবন্ত ঝরনা প্রকৃতিপ্রেমীর স্বর্গ।
মাউন্ট আবু, রাজস্থান: মরুরাজ্যের একমাত্র শৈলশহর। ২২-৩২ ডিগ্রি আরামদায়ক তাপমাত্রা, নাক্কি হ্রদ আর দিলওয়ারা জৈন মন্দিরের সূক্ষ্ম কারুকাজ সূর্যাস্তের আলোয় যে অপূর্ব শোভা, তা না দেখলেই নয়৷
12
12
মানালি, হিমাচল প্রদেশ: তাপমাত্রা ১০-২৫ ডিগ্রি, রোটাং পাস-এ এখনও বরফ, বিয়াস নদীর পূর্ণযৌবনা ছলাৎছল যেন জীবনের গতিময়তাকে নতুন ছন্দে গড়ে তোলে নতুনভাবে।