‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ দুবাইয়ে জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুবাইয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। 
প্রায় ৭০ হাজার প্রতিনিধি সহ ১৯৮টি দেশের মন্ত্রী থেকে শীর্ষপদস্থ আমলারা উপস্থিত থাকবেন। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে থাকছেন না। প্রসঙ্গত, আসন্ন সম্মেলনে বিশ্বের তাপমাত্রা কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। কিভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হতে চলেছে সম্মেলনে।