আজকাল ওয়েবডেস্ক: ইরানের একাধিক জায়গায় পর পর হামলা চালিয়েছে ইজরায়েল। তারপর থেকেই একে একে তথ্য আসছে সামনে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা, এএফপি নিউস এজেন্সি সূত্রে খবর, ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের  রেভোলিউশনারি গার্ড চিফ হোসেইন সালামির। দ্য অ্যাসোসিয়েট প্রেসও সালামির মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে।

 

?ref_src=twsrc%5Etfw">June 13, 2025

এএফপি নিউজের তথ্য, ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আইআরজিসি সদর দপ্তরে ইজরায়েলি সরকারের হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির মৃত্যু হয়েছে।

?ref_src=twsrc%5Etfw">June 13, 2025

ইরানের রাষ্ট্রীয় টিভি শুক্রবার সকালে তাসনিম সংবাদ সংস্থার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পারমাণবিক বিজ্ঞানী এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মহম্মদ-মেহদি তেহরানচি এবং পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেদুন আব্বাসিও পৃথক হামলায় নিহত হয়েছেন।

 

গতবছরেই পরিস্থিতি আশঙ্কা জাগিয়েছিল। ইরান-ইজরায়েল, একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই বিশ্ব জুড়ে আশঙ্কা পরিস্থিতি তৈরি হয়। যদিও অল্প সময়েই নিয়ন্ত্রণেও আসে  যাবতীয় পরিস্থিতি। তাতেও উদ্বেগ কতটা কমেছে তা নিয়ে প্রশ্ন ছিলই। আশঙ্কা বাড়ে সম্প্রতি ট্রাম্পের সিদ্ধান্তে। 

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-পার্শ্ববর্তী আরব-দেশগুলি থেকে ফিরিয়ে নেন আমেরিকার কর্মীদের। তারপর থেকেই ইজরায়েলের ইরানের উপর হামলা চালানোর সম্ভাবনা জোরদার হয়। প্রশ্ন উঠতে শুরু করে, আমেরিকাকে জানিয়ে বা না জানিয়ে এবার কি ইরানের পরমাণু ঘাঁটিতে সরাসরি হামলা চালাবে ইজরায়েল?

বৃহস্পতিবার মধ্যরাত, শুক্রবারের ভোররাতে সেই আশঙ্কাকেই সত্যি করেছে। ইতিমধ্যে হামলার বিষয়ে আইডিএফ মুখপাত্র বিজি এফি ডিফ্রিন বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই হামলা মূলত আত্মরক্ষার জন্য। নিজেদের রক্ষা, নিজেদের সন্তানদের রক্ষার উদ্দেশেই এই পূর্বপ্রস্তুতিমূলক হামলা।