আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আদৌ বেঁচে আছেন? তাঁর জীবিত থাকা নিয়ে এবার সন্দেহ আরও বাড়ছে সাধারণ মানুষের। কারণ, সাম্প্রতিককালে তাঁর একের পর এক ভিডিও যে ভুয়ো, সেই ধারণাই জোরালো হচ্ছে নেটিজেনদের।
ওয়াকিবহাল মহলের দাবি, ইরানের প্রাক্তন শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মতোই যুদ্ধের আবহে প্রয়াত হয়েছেন ইজরায়েলর প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কারণ যুদ্ধের পর তাঁকেও আর জনসমক্ষে দেখা যায়নি। সমাজমাধ্যমে যে ভিডিও পোস্ট করে, তাঁর জীবিত থাকার খবর নিশ্চিত দাবি করা হচ্ছে, সেইগুলি সবই ভুয়ো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ভিডিও ছড়ানো হচ্ছে সমাজমাধ্যমে।
দিন কয়েক আগেই একটি ভিডিওতে দেখা গিয়েছিল, নেতানিয়াহু কথা বলছেন। কিন্তু তাঁর হাতে ছ'টি আঙুল। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একবার তাঁর হাতে আংটি রয়েছে, আবার নেই। এমনকী দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় তাঁকে কোনও পোস্ট করতে দেখা যায়নি।
নেতানিয়াহুর ছেলেও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকতেন। দিন ৩০ থেকে ৩৫বার পোস্ট করতেন তিনি। কিন্তু গত ৯ মার্চের পর থেকে তাঁকেও আর কোনও পোস্ট করতে দেখা যায়নি।
গত রবিবার নিজের মৃত্যুর জল্পনা উড়িয়ে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল নেতানিয়াহুর অ্যাকাউন্ট থেকে। সেখানে কফি কাপ হাতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ভিডিওতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, 'আমি কফির জন্য মরতেও রাজি।" কিন্তু সোমবার সকালে এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রক’ দাবি করে, নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওটি ‘ডিপফেক’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত।
এরপর আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জেরুজালেমের রাস্তায় সাধারণ নাগরিকের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিওটিতেই দেখা যায়, নেতানিয়াহুর হাতের আঙুল দিয়ে আংটি মাঝে মাঝেই গায়েব। এই ভিডিওটিও ফেক বলে দাবি করেছেন অনেকেই। অনেকেরই দাবি, নেতানিয়াহু বেঁচে থাকলেও, তিনি গুরুতর জখম হয়েছেন। সেই কারণেই হয়তো সর্বসমক্ষে আসছেন না।
