সুস্থ এবং ভাল থাকতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। জল যেমন হজমে সাহায্য করে, তেমনই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা থেকে, শরীর থেকে টক্সিন বের করা, ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে। ছবি- সংগৃহীত
2
8
রোজ রাতে ঘুমনোর আগে জল খেয়ে ঘুমান? এতে অজান্তেই আপনার শরীরের ক্ষতি করছেন না তো? ঘুমানোর কতক্ষণ আগে জল খাওয়া উচিত, কতটা জল খাওয়া উচিত জেনে নিন। ছবি- সংগৃহীত
3
8
ঘুমালেও আমাদের শরীরের নানা কাজ কিন্তু চলতে থাকে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল শরীর থেকে অপ্রয়োজনীয় জিনিস বের করে দেওয়া। ঘুমানোর আগে জল খেলে কিডনিকে সঠিক ভাবে সেটা কাজ করতে সাহায্য করে। ভাল রাখে লিভারকেও। ছবি- সংগৃহীত
4
8
শরীরের জলের ঘাটতি থাকলে রাতে শোয়ার পর মাসলে ক্র্যাম্প ধরতে পারে। তাই শোয়ার আগে জল খাওয়া উচিত। ছবি- সংগৃহীত
5
8
এমনকী রাতে ঘুমানোর আগে জল খেলে সেটা হজমে সাহায্য করে। এমনকী ত্বক ভাল রাখে। হাইড্রেটেড রাখে। ত্বকের রুক্ষ ভাব কমায়। ছবি- সংগৃহীত
6
8
ঘুমানোর কিছু আগে জল খেলে হার্টের উপর চাপ কমে। রক্তচাপ সঠিক থাকে। ছবি- সংগৃহীত
7
8
তবে ঘুমানোর অন্তত ১ থেকে ২ ঘণ্টা আগে জল পান করা উচিত। জল খেয়েই ঘুমাবেন না। ঘুমানোর ঠিক আগে জল খেলে মধ্যরাতে বারবার বাথরুমে যেতে হতে পারে। এতে ঘুমের ব্যাঘাত ঘটে। এক টানা ৮ ঘণ্টার ঘুম হয় না। আর সেটার প্রভাব স্বাস্থ্যের উপর পড়ে। ছবি- সংগৃহীত
8
8
রাতে, মূলত ঘুমানোর আগে বেশি জল পান করলে নকটুরিয়া হতে পারে। অর্থাৎ বারবার বাথরুমে যাওয়া। ফলে গোটা দিন পর্যাপ্ত পরিমাণে জল খেলেও রাতে ঘুমানোর আগে মেপে জল খান। আর ঘুমানোর একদম আগে জল খাওয়া থেকে বিরত থাকুন। ছবি- সংগৃহীত