আজকাল ওয়েবডেস্ক: এফবিআই, অর্থাৎ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমেরিকার এই গোয়েন্দা বিভাগের মাথায় এবার ভারতীয় বংশোদ্ভূত। সেন্সর ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ সিআইএর প্রধান হিসেবে তাঁর নাম উঠে এলেও, শেষ মুহূর্তে তা হয়নি। তবে এবার তাঁর নাম গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট, জানালেন, তাঁকে এফবিআই প্রধান হিসেবে নিযুক্ত করতে পেরে গর্বিত।
কাশ পটেল, পুরো নাম কাশ্যপ পটেল। ভারতীয় বংশোদ্ভূত, তুখোড় আইনজীবী। এবার তাঁকেই বড় দায়িত্ব। কাশ এমনিতেও পরিচিত মুখ মার্কিন মুলুকে। ট্রাম্পের প্রথম দফায় তাঁর সঙ্গে কাজ করেছেন। বিশেষ পছন্দেরও।
কাশ ভারতীয় বংশোদ্ভূত হলেও, তাঁর কিন্তু নিউ ইয়র্কের গার্ডেন সিটিতেই।১৯৮০ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা রিচমন্ড ইউনিভার্সিটি, পেস ইউনিভার্সিটি স্কুল অফ ল'তে। কাশের বাবা উগান্ডার, মা তানজানিয়ার। তবে কাশ নিজেই আন্তর্জাতিক সংবাদ সংস্থায় আগেই জানিয়েছেন, তাঁর পরিবারের শিকড় গাঁথা রয়েছে ভারতে, আরও স্পষ্ট করে বললে গুজরাটে।
নিজের অনুগামীকেই এবার বড় পদে বসাচ্ছেন ট্রাম্প। তাঁর মতে, কাশ নিজের কর্মজীবনে আইনজীবী হিসেবে কাশ বারবার দুর্নীতিকে প্রকাশ্যে আনার কাজ করেছেন, সওয়াল করেছেন ন্যায়ের পক্ষে এবং আমেরিকার জনতাকে রক্ষা করেছেন। সেই কারণেই এবার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। উল্লেখ্য, দ্বিতীয় দফায় কাশের আগেও, একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে বড় পদে বসিয়েছেন ট্রাম্প, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিবেক রামস্বামী এবং তুলসি।
