২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ আগামী ৩ মার্চ দোলের দিন ঘটবে। অর্ধচন্দ্রগ্রহণ হবে, ভারতের কিছু জায়গা থেকে সেটা দেখাও যাবে। দোলের দিন দুপুর ৩টে ২০ থেকে সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। ছবি- সংগৃহীত
2
8
দোলের দিন ঘটতে চলা এই চন্দ্রগ্রহণ একাধিক রাশির বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। তাঁদের বেরং জীবনে লাগবে রঙের ছোঁয়া। তালিকায় আছেন কারা?
3
8
সিংহ: দোলের হতে চলা চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে এই রাশির উপর। বিশেষ করে যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত তাঁরা আরও খ্যাতি পাবেন। নামডাক, পরিচিতি বাড়বে।
4
8
ব্যাঙ্কে যে মহিলারা কর্মরত বা যাঁদের ব্যবসা আছে তাঁরাও দারুণ লাভবান হবেন। পদোন্নতি হতে পারে। লাভ বাড়বে, ব্যবসা আরও ফুলেফেঁপে উঠবে।
5
8
ধনু: এঁদের দৈনিক আয় বাড়বে। তৈরি হবে আয়ের নতুন উৎস। বহুদিন ধরে যে কাজের চেষ্টা করছেন, কিন্তু তাতে কোনও না কোনও বাধা পেয়েছেন সেটা অবশেষে সফল হবে।
6
8
অফিসে কাজের জন্য প্রশংসিত হবেন। বসের নেক নজরে পড়বেন। যাঁরা সিঙ্গল তাঁদের জীবনে প্রেমের ছোঁয়া লাগতে পারে এই বসন্তে। আর যাঁরা প্রেম করছেন তাঁদেরও বিয়ের কথা পাকা হতে পারে।
7
8
মকর: সিঙ্গলদের বেরং জীবনকে রাঙাতে কারও আগমন ঘটতে পারে। খুঁজে পেতে পারেন সোলমেট। বহুদিন ধরে যে স্বপ্নপূরণের কথা ভেবে এসেছেন, সেটাও এই সময় পূরণ হবে।
8
8
আয় বৃদ্ধি পাবে। পদোন্নতি হবে। ফলে যে জিনিস কেনার কথা ভাবছেন সেটা কিনতে পারবেন। সম্পত্তি সম্পর্কিত বিষয়ে কোনও জটিলতা চললে সেটা কেটে যাবে।