চেন্নাইতে একধাক্কায় মারা গিয়েছে ১৫০০ টি কাক। ফলে সেখানে নতুন করে ছড়িয়েছে বার্ড ফ্লু-র আতঙ্ক। এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে সেখানকার স্বাস্থ্য দপ্তর।
2
10
ভারতের বিজ্ঞানীরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। তারা প্রয়োজনীয় সমস্ত ধরণের পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন।
3
10
গোটা বিশ্বের বিভিন্ন স্থানেই এই আতঙ্ক নিজের খেলা দেখিয়েছে। সেখানে আগে থেকেই সতর্ক হতে চান বিজ্ঞানীরা।
4
10
যে কয়টি সেন্টারে এর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সেগুলি সংখ্যায় একেবারেই কম। এটিকে এইচফাইভএনওয়ান ভাইরাস হিসেবেই মনে করা হয়। পাখিদের দেহে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাসটি।
5
10
তবে চিন্তার কথা হল এই ভাইরাসটি এক ধরণের প্রাণী থেকে অন্য প্রাণীদের দেহে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে মানুষের দেহেও দ্রুত সংক্রমণের ভয় থাকছে।
6
10
এই ভাইরাসের সঙ্গে লড়াই করার শক্তি মানুষের মধ্যেই সবথেকে কম থাকে। তাই আগে থেকে যদি সতর্ক না থাকা যায় তাহলে এই শিকার হবে প্রতিটি মানুষ।
7
10
এই ভাইরাসের আতঙ্ক সম্প্রতি ছড়িয়েছে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে। দেশের অন্য প্রান্তেও এর ছড়িয়ে পড়ার খবর মিলেছে।
8
10
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও এবিষয়ে আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছে। ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত প্রায় হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন।
9
10
এই ভাইরাসের প্রভাব বিশ্বের জনবহুল দেশে বেশি দেখা গিয়েছে। সেই তালিকায় প্রথম হিসেবে রয়েছে ২৫ টি দেশ। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ৪৭৭ জন মানুষ এই ভাইরাসের ফলে মারা গিয়েছেন।
10
10
এর সংক্রমণের হার প্রায় ৪৮ শতাংশ। ফলে এটি একটি বাড়তি চিন্তা যোগ করেছে। পাখিদের দেহে প্রথম দেখা গেলেও এটি মানুষের দেহে বাসা করতে বেশি সময় নেয় না।