আজকাল ওয়েবডেস্ক : বাংলাদেশের রংপুরে উত্তেজনা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের বারে বারে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ রবার বুলেট এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায়। এই সংঘর্ষের জেরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও শতাধিক পরীক্ষার্থী। নিহত ছাত্রের নাম আবু সইদ। সে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পড়ুয়া। বাড়ি রংপুরের পীরগঞ্জে। বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন আবু সইদ।
মঙ্গলবার দুপুরের দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষেই প্রথমে আহত হন আবু সইদ। পরে তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।