রাজ্য জুড়ে শুরু হয়েছে 'জনকল্যাণ শিবির'। এই শিবিরেই কেন্দ্র ও রাজ্যের ৫৪টি প্রকল্পে আবেদনের নিয়ম, ফর্ম পূরণ, প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।
2
11
এই শিবিরে গেলেই 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়েও মিলবে আপডেট। কীভাবে আবেদন করবেন, আবেদনের কী কী শর্ত, তাও জানা যাবে।
3
11
তৃণমূল আমলে শুরু হয়েছিল 'যুবসাথী'। কর্মহীন যুবক, যুবতীদের মাসে মাসে ১৫০০ টাকা দেওয়া হচ্ছিল। কিন্তু আপাতত বন্ধ রয়েছে 'যুবসাথী'।
4
11
রাজ্যের প্রথম বিজেপি সরকার 'যুব শক্তি ভরসা কার্ড'-এর প্রতিশ্রুতি দিয়েছে। মাসে মাসে কর্মহীন যুবক, যুবতীদের ৩০০০ টাকা ও এককালীন ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
5
11
'যুব শক্তি'র পোর্টাল চালু হলেও, এখনও পর্যন্ত ফর্ম ফিলাপ শুরু হয়নি। কবে থেকে 'যুব শক্তি' শুরু হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি সরকার।
6
11
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শীঘ্রই রাজ্যে 'যুব শক্তি ভরসা কার্ড' চালু হবে। কবে দিনক্ষণ ঘোষণা করা হয়নি। সম্ভবত জুলাই মাস থেকেই এই প্রকল্প চালু হতে পারে।
7
11
কিন্তু জানেন কি 'যুব শক্তি ভরসা কার্ড'-এ আবেদনের জন্য চারটি শর্ত বাধ্যতামূলকভাবে মানতেই হবে। এই চারটি শর্ত পূরণ না হলে, ফর্ম পূরণ করে জমা দিলেও মাসিক ৩০০০ টাকা পাবেন না।
8
11
কী কী শর্ত? সরকারি নিয়ম অনুযায়ী, 'যুব শক্তি ভরসা কার্ড'-এর সুবিধা পেতে হলে অবশ্যই কর্মহীন যুবক, যুবতীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
9
11
দ্বিতীয়ত, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই বয়সসীমার মধ্যেই কর্মহীন যুবক, যুবতীরা এই প্রকল্পের ভাতা পাবেন।
10
11
তৃতীয়ত, আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। চতুর্থত, আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে।
11
11
এই চারটি শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে সরকার। চারটি শর্ত পূরণ হলেই আবেদনপত্র জমা নেওয়া হবে। আবেদন জমা দেওয়ার পরেই মাসে ৩০০০ টাকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫ হাজার টাকা পাবেন।