আজকাল ওয়েবডেস্ক: ফটোশ্যুট করতে কে না ভালবাসেন! এবার সন্ধান মিলল সমুদ্রের অতলে করা ফটোশ্যুটের। এই ফটোশ্যুট গিনেস বুক অব রেকর্ডসে নাম তুলেছে। ঠিক কতো মিটার নিচে সেই ফটোশ্যুট করা হয়েছে জানলে চোখ কপালে উঠবে আপনারও। তথ্য বলছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ মিটার নীচে সেই ফটোশ্যুট করা হয়েছে। জায়গাটি কানাডায়। সম্প্রতি সেই ফটোশ্যুটের কথা উঠে এসেছে সোশ্যাল মিডিয়াজুড়ে। 

 


ফটোটি তুলেছেন ফটোগ্রাফার স্টিফেন হেইনিং। তবে এইবারই প্রথম নয়। এর আগে স্টিফেন হেইনিং ২০২১ সালের জুন মাসে এবং ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ মিটার নিচে ফটোশ্যুট করেছিলেন। সেসময় ভাইরাল হয়েছিল তা। এইবছর আরও একবার ভাইরাল হয়েছেন ওই ফটোগ্রাফার। 

 


এছাড়া সর্বোচ্চ ফটোশ্যুট করার রেকর্ড রয়েছে কানাডাতেই। জানা গিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে কানাডিয়ান কিম ব্রুনো এবং পিয়া ওয়ারজুন বাহামাসে প্রায় ১৩১ ফুট উঁচুতে একটি ফটোশ্যুট করেছিলেন। সে সময় সর্বোচ্চ উচ্চতায় ফটোশ্যুটের রেকর্ড করেছিল সেটি। এর পরবর্তীতেই এইভাবে জলের তলায় ফটোশ্যুট করেন তিনি। 

 


এই শ্যুটটি করার জন্য মূলত ২০ মিনিট সময় ধার্য করা হয়েছিল। কিন্তু মাত্র ১৫ মিনিটের মধ্যেই এই শ্যুট শেষ করতে হয়েছিল ফটোগ্রাফারকে। যেখানে শ্যুট করা হয়েছিল সেই সমুদ্রের তলদেশ দিয়ে জাহাজ চলাচল করে। এমনকী রয়েছে অনেক হাঙরও। তার মধ্যেই চলে শ্যুটিং।