আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের খবর মানেই বিনোদন। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক অদ্ভুত শারীরিক কায়দার ভিডিও পোস্ট হতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে এক ব্যক্তিকে নদী বা পুকুরের জলে নেমে মুখ দিয়ে জল নিয়ে তা পায়ুদ্বার দিয়ে মোটরের মতো ছিটিয়ে বের করতে দেখা যায়। এই অদ্ভুত দৃশ্য দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়, পড়তে শুরু করেছে হাজার হাজার মজার কমেন্ট এবং ভিডিওটি দেদারসে শেয়ারও হচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা রকমারি মন্তব্যে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ ঠাট্টা করে লিখেছেন, "কাকাকে ফায়ার সার্ভিসে সরকারি চাকরি দেওয়া হোক, কারণ ওনার আগুন নেভানোর যন্ত্রটা বেশ আধুনিক ও দক্ষ"। আবার কেউ কৌতুক করে মন্তব্য করেছেন, "এমন প্রতিভা অলেম্পিকে সোনা এনে দিতে পারে" কিংবা "ওনাকে আমেরিকা’স গট ট্যালেন্ট-এ পাঠানো দরকার"। অনেকে আবার কাকার মুখের অদ্ভুত এক্সপ্রেশন ও কায়দা দেখে "সুপারম্যান" নাম তুলে ওনাকে মজার ছলে নতুন উপাধিতে ভূষিত করেছেন।

তবে হাসিমুখের এই ট্রোলের ভিড়ে কিছু সচেতন মানুষ স্বাস্থ্য বিষয়ক চিন্তাও প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, পুকুরের এই নোংরা জল শরীরের  ভেতর ঢুকলে মারাত্মক ইনফেকশন বা সংক্রমণ হতে পারে। সব মিলিয়ে, গ্রামের সাধারণ এক ব্যক্তির এই অলৌকিক
 ও অদ্ভুত কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার কেন্দ্রে, যা সাধারণ মানুষকে যেমন বিনোদন যোগাচ্ছে, তেমনই আবার হাসির খোরাকও জোগাচ্ছে।

https://www.facebook.com/reel/1702179667721150