রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। বিশেষত রাজ্য সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ বড় পদক্ষেপ করা হয়েছে।
2
11
ডিএ না বাড়ানো, বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। বিগত সরকারের আমলে দফায় দফায় প্রতিবাদে সামিল হয়েছেন সকলে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একের পর এক বড় ঘোষণায় রীতিমতো খুশিতে আত্মহারা তাঁরা।
3
11
বাংলার সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে বাজেটেই ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এর কয়েক সপ্তাহের মধ্যেই সপ্তম পে কমিশন গঠন হল।
4
11
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত মাসেই ঘোষণা করেছেন, সপ্তম পে কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আলোচনাও চলছে। আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে সপ্তম পে কমিশন চালু হবে।
5
11
কবে থেকে সপ্তম পে কমিশন চালু হতে পারে? সেই ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, সময়ের মধ্যে কাজ শেষ হলে চলতি অর্থবর্ষে, অর্থাৎ ২০২৬-২০২৭ সালের শেষদিকেই সপ্তম পে কমিশন চালু হতে পারে।
6
11
অর্থাৎ ২০২৭ সালের মার্চের মধ্যেই চালু হতে পারে সপ্তম পে কমিশন। সপ্তম পে কমিশন চালু হলে, আগামী বছরে মার্চ থেকেই সরকারি কর্মীদের বেতন কাঠামোয় আমূল পরিবর্তন আসবে।
7
11
বাংলায় সপ্তম পে কমিশন গঠনের পরেই ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে জল্পনা বাড়ছে। সূত্রের খবর, বাংলায় সপ্তম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ থেকে ২.৫৭ হতে পারে।
8
11
অর্থাৎ ষষ্ঠ পে কমিশনের অধীনে সরকারি কর্মীরা যে বেতন পান, তার তুলনায় ১.৯২ থেকে ২.৫৭ গুণ বাড়বে বেতন। পাশাপাশি বাড়বে মহার্ঘ ভাতাও।
9
11
সপ্তম পে কমিশনের অধীনে ১৮টি স্তর রয়েছে। প্রতি স্তরের কর্মীদের বেসিক বেতন ফিটমেন্ট অনুযায়ী বাড়বে। সপ্তম পে কমিশন চালু হলেই ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী মূল বেতন বাড়বে সরকারি কর্মীদের।
10
11
আগামী বছর মার্চ মাসের পর থেকে বর্তমানের তুলনায় দ্বিগুণ বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের। এর পাশাপাশি আবারও বাড়তে পারে ডিএ।
11
11
স্বাভাবিকভাবেই, শুভেন্দু সরকারের এহেন পদক্ষেপে পোয়াবারো বাংলার সরকারি কর্মীদের। আগামী অক্টোবর থেকেই ২০ শতাংশ বেশি ডিএ পাবেন তাঁরা।