শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর প্রযুক্তিকে আরও সহজ ও কার্যকরী করতে গুগলের পক্ষ থেকে আনা হয়েছে বড় ধরনের আপডেট। Gemini অ্যাপ, NotebookLM এবং Google Classroom—এই তিনটি প্ল্যাটফর্মেই যুক্ত করা হয়েছে একগুচ্ছ অত্যাধুনিক AI ফিচার।
2
6
নতুন এই আপডেটের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হল ‘Study Notebooks’ ফিচার। এই ফিচারের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের ক্লাসের নোট, প্রয়োজনীয় বইয়ের পিডিএফ বা অন্যান্য পড়ার ডিজিটাল উপকরণ সরাসরি আপলোড করতে পারবেন। কোনো শিক্ষার্থী নির্দিষ্ট একটি বিষয়ে পড়া শুরু করলে Gemini শুরুতেই একটি ছোট কুইজের মাধ্যমে তাঁর বর্তমান জ্ঞান যাচাই করে নেবে। এরপর ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীর দুর্বল ক্ষেত্রগুলো চিহ্নিত করবে এবং সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী একটি কাস্টমাইজড পাঠ্যক্রম বা স্টাডি প্ল্যান তৈরি করে দেবে।
3
6
গবেষকদের সুবিধার জন্য উন্নত করা হয়েছে ‘NotebookLM’ টুলটিকে। এতে যুক্ত হয়েছে উন্নত বিশ্লেষণ ক্ষমতা এবং নিরাপদ ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে কোড রান বা চালানোর সুবিধা। শুধু তা-ই নয়, গবেষণার জটিল তথ্য বা নোট থেকে সরাসরি অটোমেটিক চার্ট, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন স্লাইড বানিয়ে ফেলবে এই AI টুল। বিভিন্ন ওয়েবসাইটের উৎস, ডকুমেন্ট এবং নোট এক জায়গায় গুছিয়ে এনে গবেষণার গতি বহুগুণ বাড়িয়ে দেবে এই নতুন আপডেট।
4
6
শিক্ষকদের কাজের চাপ কমাতেও গুগল দারুণ সব ফিচার নিয়ে এসেছে। Google Classroom, Chromebook এবং Gemini-এর যৌথ ব্যবহারের মাধ্যমে শিক্ষকরা ক্লাসের রুটিন সংক্রান্ত দৈনন্দিন প্রশাসনিক কাজ এবং পাঠ্যক্রমিক বিভিন্ন অ্যাক্টিভিটি নিমেষেই তৈরি করে ফেলতে পারবেন। এছাড়া বিনামূল্যে AI-চালিত স্ট্যান্ডার্ডাইজড টেস্ট ও কুইজ তৈরির সুবিধাও পাচ্ছেন শিক্ষকরা।
5
6
বিশ্বব্যাপী শিক্ষকের অভাব রয়েছে এমন এলাকাগুলোতে কীভাবে AI ব্যবহার করে শিক্ষার মান উন্নত করা সম্ভব, সে বিষয়ে একটি গবেষণার তথ্যও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।গুগল জানিয়েছে, ‘Study Notebooks’ ফিচারটি ধাপে ধাপে সাধারণ Gemini ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।
6
6
অন্যদিকে, উন্নত NotebookLM ফিচারটি বর্তমানে Google AI Ultra গ্রাহক এবং নির্দিষ্ট কিছু Google Workspace ব্যবহারকারীদের জন্য বিশ্বজুড়ে উন্মুক্ত করা হয়েছে। আগামী দিনে Google Classroom এবং Chromebook-এ আরও বেশ কিছু চমকপ্রদ AI ফিচার যোগ করা হবে বলে জানিয়েছে সার্চ জায়ান্টটি।