আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আজ, ৩১ জুলাই ২০২৬। এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে সময়সীমা বাড়ানোর কোনও ঘোষণা করা হয়নি। ফলে যাঁরা এখনও ITR জমা দেননি, তাঁদের জন্য আজই শেষ সুযোগ।
2
10
আয়কর দপ্তরের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই দেশের ৫.৪ কোটিরও বেশি করদাতা তাঁদের রিটার্ন দাখিল করেছেন এবং শেষ মুহূর্তে আরও বহু মানুষ রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন।
3
10
তবে নির্ধারিত সময়ের মধ্যে ITR জমা দিতে না পারলেও করদাতারা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত Belated Return দাখিল করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে অতিরিক্ত সুদ ও জরিমানার মুখে পড়তে হবে।
4
10
অনেকেই মনে করেন মাত্র একদিন দেরি করলে হয়তো কোনও সমস্যা হবে না। বাস্তবে কিন্তু আইন অন্য কথা বলছে। একদিন দেরিতেও সুদ ও লেট ফি প্রযোজ্য হতে পারে।
5
10
যদি কোনও করদাতার আয়করের বকেয়া থাকে এবং তিনি ৩১ জুলাইয়ের পরে ITR জমা দেন, তাহলে আয়কর আইনের ধারা 234A অনুযায়ী বকেয়া করের ওপর প্রতি মাসে বা মাসের অংশের জন্য ১ শতাংশ হারে সুদ দিতে হবে। অর্থাৎ, ১ আগস্ট রিটার্ন জমা দিলেও সেটিকে একটি পূর্ণ মাস হিসেবে ধরা হতে পারে এবং সেই অনুযায়ী সুদ গণনা করা হবে।
6
10
উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনও ব্যক্তির ১০,০০০ কর বকেয়া থাকে, তাহলে তাঁকে অন্তত ১০০ সুদ দিতে হবে। একইভাবে, ১ লক্ষ কর বকেয়া থাকলে সুদের পরিমাণ দাঁড়াবে ১,০০০। এই সুদের সঙ্গে আবার আলাদা করে লেট ফাইলিং ফি-ও দিতে হতে পারে।
7
10
অন্যদিকে, যদি কোনও করদাতার কোনও বকেয়া কর না থাকে, তাহলে ধারা 234A অনুযায়ী সুদ দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের পরে ITR জমা দিলে ধারা 234F অনুযায়ী লেট ফাইলিং ফি প্রযোজ্য হতে পারে।
8
10
ধারা 234F অনুযায়ী দেরিতে ITR জমা দিলে আয়ের পরিমাণের ভিত্তিতে জরিমানা ধার্য করা হয়। যাঁদের বার্ষিক মোট আয় ₹৫ লক্ষের বেশি, তাঁদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫,০০০ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। আর যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষ বা তার কম, তাঁদের ক্ষেত্রে সর্বোচ্চ ১,০০০ জরিমানা ধার্য হতে পারে।
9
10
বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র জরিমানাই নয়, সময়মতো ITR জমা না দিলে আরও কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন করদাতারা। যেমন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ক্ষতি পরবর্তী বছরে বহন করার সুবিধা হারাতে পারেন। এছাড়া ভবিষ্যতে ঋণের আবেদন, ভিসা প্রসেসিং বা আর্থিক নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রেও সময়মতো ITR জমা দেওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
10
10
তাই যাঁরা এখনও রিটার্ন জমা দেননি, তাঁদের জন্য পরামর্শ হল শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে আজই ITR দাখিল ও ই-ভেরিফিকেশন সম্পূর্ণ করুন। কারণ, মাত্র একদিনের দেরিও অতিরিক্ত সুদ, জরিমানা এবং অপ্রয়োজনীয় আর্থিক বোঝা বাড়িয়ে দিতে পারে। নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা দিলে এই বাড়তি খরচ সম্পূর্ণ এড়ানো সম্ভব।