আজকাল ওয়েবডেস্ক: প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ঝরানো হল কৃত্রিম পরীক্ষামূলকভাবে বৃষ্টি। গত কয়েকদিন ধরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে লাহোর। এছাড়া সেখানকার বাতাসের দূষণ মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ নিয়ে এদিন দু"টি বিমান লাহোরের ১০টি অঞ্চল দিয়ে উড়ে যায়। এইসব উপকরণ মেঘে ছিটিয়ে দেওয়া হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ পাকিস্তানকে উপহার হিসেবে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। তিনি বলেছেন, ‘আরবআমিরশাহীর একটি দল দু"টি বিমান নিয়ে ১০ থেকে ১২ দিন আগে এখানে আসে। তারা ৪৮টি ফ্লেয়ার ব্যবহার করে এই বৃষ্টি সৃষ্টি করেছে।’
PAKISTAN: কৃত্রিম বৃষ্টি পাকিস্তানের লাহোরে
















