আজকাল ওয়েবডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, বুধবার ১১টা ৫৩ মিনিটে ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি সুনামির কোনও সতর্কতা জারি করেনি। তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার ভূমিকম্পের মাত্রা ৬.৯ বলে জানিয়েছে। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার অ্যাম্বোন থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল এবং মনে করা হচ্ছে ১৪৬ কিলোমিটার গভীরে ছিল। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামির কোনও আশঙ্কা নেই।
INDONESIA EARTHQUAKE : ইন্দোনেশিয়ায় আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প
