আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গিয়েছেন। দু' দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সম্মেলনে যোগ দিতে সকালে বেচজিং পৌঁছেন তিনি। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শির জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এবার বিআরআই সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনে অতিথি তালিকার শীর্ষে রয়েছেন পুতিন। ২০২২ সালের প্রথম দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক ক্ষমতাধর কোনও দেশে এটি তাঁর প্রথম সফর। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শি জিনপিং পুতিনের পাশে দাঁড়িয়েছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ক্রমশ নানা দেশ বিচ্ছিন্ন হয়ে পড়েন পুতিন। শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক দশক পূর্তি উপলক্ষে বেজিংয়ে সম্মেলনের আয়োজন করেন। চীনের আয়োজিত ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধনী সংবর্ধনায় যোগ দেবেন পুতিন। ভিয়েতনাম, থাইল্যান্ড, মঙ্গোলিয়া এবং লাওসের নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।