আজকাল ওয়েবডেস্ক : যুদ্ধবিধস্ত্ব ইজরায়েলে গিয়েছেন জো বাইডেন। তার মাঝেই ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। বিস্ফোরণ ঘটে গাজার এক হাসপাতালে। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তাঁর মতে এই বিস্ফোরণের পিছনে দায়ী অন্য একটি দল, অন্য একটি জঙ্গী গোষ্ঠী। নেতানিয়াহুর সামনেই বাইডেন বলেন, 'তথ্যপ্রমাণ যা দেখছি, তার উপর ভিত্তি করে বলতে পারি যে, মনে হচ্ছে এটি অন্য দল করেছে।' আল-আহলি আল-আরাবি হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় বহু প্যালেস্তাইনের প্রাণ গিয়েছে। প্যালেস্তাইনের পক্ষ থেকে এই হামলার পিছনে ইজরায়েলের হাত রয়েছে বলে দাবি করেছে যখন, তখন বাইডেনের এই মন্তব্য যথেষ্ট তাতপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। গত কয়েকদিন ধরেই সংঘাত চলছে ইজরায়েলে।ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের মাঝেই মঙ্গলবার গভীর রাতে বিস্ফোরণ ঘটে গাজার এক হাসপাতালে। ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৫০০জন। জানা গিয়েছে অই হাসপাতাল গাজার সবচেয়ে পুরনো হাসপাতাল। প্রতি দিন সেখানে বহু রোগি উপস্থিত হন। সেখানেই ভয়াবহ হামলার ঘটনা ঘটে গিয়েছে। ঘটনার নিন্দা করেছে গোটা বিশ্ব। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।