হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব রাম নবমী। এই দিনটিকে রামের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়। এই বছর ২৭ মার্চ রাম নবমী পালিত হবে। জেনে নিন বাস্তু মতে, এই পুণ্য দিনে কী কী জিনিস বাড়ি আনা ভাল। ছবি- সংগৃহীত
2
6
রাম নবমীতে এই জিনিস আনলে বাস্তু দোষ কাটে। সংসারে সুখ, সমৃদ্ধি ভরে ওঠে। জেনে নিন কী কী কিনবেন। ছবি- সংগৃহীত
3
6
শঙ্খ: হিন্দুদের মধ্যে শঙ্খকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পবিত্র বলে মনে করা হয়। শঙ্খের সঙ্গে ভগবান বিষ্ণুর নিবিড় যোগ, আর রাম তারই অবতার। ছবি- সংগৃহীত
4
6
তুলসী গাছ: তুলসী গাছকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। এই গাছের সঙ্গে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর যোগ আছে। রাম নবমীর দিন বাড়িতে তুলসী গাছ এনে রাখলে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ছবি- সংগৃহীত
5
6
রাম যন্ত্র: বাড়িতে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে চাইলে এদিন রাম যন্ত্র প্রতিষ্ঠা করুন। বাস্তু মতে, রাম যন্ত্র বাড়ি থেকে নেতিবাচক শক্তিকে দূর করে। ছবি- সংগৃহীত
6
6
গেরুয়া পতাকা: বাড়ির মূল দরজার সামনে বা ছাদে পারলে গেরুয়া পতাকা লাগান। এটি বিজয়, সাহসের প্রতীক। নেতিবাচক উর্জার হাত থেকে বাঁচায়। ছবি- সংগৃহীত