আজকাল ওয়েবডেস্ক: জমি ঘিরে বিবাদের জেরে চরম পদক্ষেপ। ভাইপোকে ফাঁকা রাস্তায় কুপিয়ে খুন করল তাঁর কাকা ও ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায়।
পুলিশ সূত্রে খবর, লালমানের চার ভাইয়ের মধ্যে পৈতৃক ভিটা ভাগ করে দেওয়া হয়। সেই জমিতেই বাড়ি বানাচ্ছিলেন লালমান। কিন্তু জমি সমানভাবে ভাগ করার পরেও বাড়ি বানানো নিয়ে ঝামেলা করছিলেন তাঁর ভাই দুধনাথ।
বুধবার লালমানের ছেলে মাস্তানা(৩৫) যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর সঙ্গে ঝামেলা শুরু করেন দুধনাথ, তাঁর ছেলে এবং দুঃসম্পর্কের আরও এক আত্মীয়। সেই সময় কোনও প্রতিক্রিয়া দেখানোর আগেই লাঠি দিয়ে তাঁর উপর হামলা করেন তিনজনে। এরপর কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন।
ঝামেলার কথা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছন মাস্তানার বাবা, মা। হাসপাতালে নিয়ে গেলেও, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় যুবকের। পরিবারের অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।