আজকাল ওয়েবডেস্ক: বিষমদ খেয়ে মৃত্যুমিছিল হরিয়ানায়। গত দুই দিনে প্রাণ হারিয়েছেন ৬ জন। তাঁদের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে বিষমদ খেয়েই চরম পরিণতি বলে অনুমান তাদের।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাজ্যের এক হাসপাতাল থেকে এক ব্যক্তির মৃত্যুর পর বিষমদ ঘিরে অভিযোগ তোলা হয়। সেটি খতিয়ে দেখার সময়েই আরও ৫ জনের মৃত্যুর খবর পৌঁছয় পুলিশের কাছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই দুই জেলায় মদ্যপানের পরেই এই ঘটনা ঘটেছে। হাসপাতালে যাঁর মৃত্যু হয়েছে, তিনি কয়েক ঘণ্টা আগেই মদ্যপান করেছিলেন বলে জানা গিয়েছে। বাকি পাঁচজনের মধ্যে দুইজনের মৃত্যু হয় মঙ্গলবার রাতেই। বাকি তিনজন প্রাণ হারান বুধবার। কিন্তু পুলিশকে না জানিয়েই ৫ জনের শেষকৃত্য সম্পন্ন করেছে তাঁদের পরিবার। ফলে সেক্ষেত্রে আর ময়নাতদন্ত করা সম্ভব নয়।
তবে হাসপাতালে যাঁর মৃত্যু হয়েছে, তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় এফ আই আর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।