আজকাল ওয়েবডেস্ক: "আজমল মৃত"। সমাজ মাধ্যমে নিজের মৃত্যু সংবাদ লিখে, তারপরেই চরম পদক্ষেপ ২৮ বছরের যুবকের। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় কোচির আলুভা এলাকায় ঘটনাটি ঘটেছে। সেদিন আজমলের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ইনস্টাগ্রামে ১৪ হাজার ফলোয়ার তাঁর। শুক্রবার নিজের একটি ছবি পোস্ট করে প্রথমে নিজের মৃত্যু সংবাদ পোস্ট করেন আজমল। তারপরেই আত্মহত্যা করেন।
ইতিমধ্যেই যুবকের মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। পরিবার সূত্রে খবর, ভাল চাকরির খোঁজ করছিলেন আজমল। চাকরি না পেয়ে অবসাদে ভুগতেন। এই কারণেই চরম পদক্ষেপ নিয়েছেন বলে অনুমান তাঁদের।