ডিমের ঝোল হোক বা মাছ, মাংসের আলু সবেতেই দেওয়া হয়। এছাড়া বিভিন্ন তরকারি, এমনকী ভাজাতেও বাদ যায় না। বলা যায়, ভারতীয় উপমহাদেশে প্রায় প্রতিটি বাড়ির রান্নাঘরেই দেখা মেলে তার। কিন্তু এ হেন সবজি বেশি মাত্রায় খাওয়া হলেও তার খোসাকে ফেলে দেন অনেকেই। ছবি- সংগৃহীত
2
7
তবে জানেন কি, আলুর খোসা ফেলে না দিয়ে নানা উপায়ে সেটাকে ব্যবহার করতে পারেন? ডাস্টবিনে না ছুঁড়ে আলুর খোসাকে কাজে লাগান এইভাবে। ছবি- সংগৃহীত
3
7
আলুর খোসা ছাড়াবেন যখন খুব বেশি মোটা করে ছাড়াবেন না। বরং পাতলা করে ছাড়ান। তারপর সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে তেলে ভেজে নিলেই তৈরি মুখরোচক স্ন্যাকস। ছবি- সংগৃহীত
4
7
ছাদ বাগান আছে? বা বারান্দায় প্রচুর গাছ? সেগুলোর যত্ন নিতে আলুর খোসা দিয়ে বানিয়ে ফেলুন ভার্মিকম্পোষ্ট। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত
5
7
আলুর খোসায় সোলানাইন থাকে, যা অ্যান্টিফাঙ্গাল। ফলে বাড়ির গাছের যত্ন নিতে আলুর খোসা দিয়ে বাড়িতেই ফাঙ্গিসাইড বানিয়ে ফেলতে পারেন। কীভাবে? এক বাটি জলে আলুর খোসাগুলো ফুটিয়ে নিন। তারপর জলটা ছেঁকে নিন। সেটাই গাছে স্প্রে করুন। ছবি- সংগৃহীত
6
7
আলুর খোসা গাছের গোড়ায় দিতে পারব। এতে নাইট্রোজেন থাকে। এছাড়া কম্পোস্ট বিন থাকলে তাতেও আলুর খোসা ফেলতে পারেন। ছবি- সংগৃহীত
7
7
আলুর খোসা দিয়ে মাশরুম তৈরি করতে পারেন। কাঠের গুঁড়ো, ছোট ছোট মাশরুম আর আলুর খোসা মিশিয়ে মাটিতে রাখুন। এতে দ্রুত মাশরুম বড় হয়। মাশরুম কেটে ফেলার পর গোটা জিনিসটা কম্পোস্ট বিনে ফেলে দিন। ছবি- সংগৃহীত