আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে ভারতে প্রধান অতিথি হয়ে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন তাঁকে। সেটি গ্রহণ করে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ম্যাক্রঁ। ম্যাক্রঁ হলেন ষষ্ঠ ফরাসি নেতা যিনি ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হবেন।

এর আগে জো বাইডেনকে প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আমন্ত্রণ পত্র প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে। চলতি বছরের জুলাই মাসের প্রধানমন্ত্রী মোদি সম্মানিত অতিথি হিসাবে বাস্তিল দিবস উদযাপনে যোগ দিয়েছিলেন । বাস্তিল দিবস ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।