আজকাল ওয়েবডেস্ক: কর্নাটক রাজ্য সরকারের কর্মীদের বাড়ল বেতন। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুসারে এই বেতন বাড়ল। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বে একটি ক্যাবিনিট মিটিং হয়। সেখানেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল।
১ আগস্ট থেকে বর্ধিত হারেই বেতন পাবেন কর্মীরা। ২৭ দশমিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। এরফলে কর্নাটক রাজ্য সরকারের কর্মীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই বর্ধিত বেতনের ফলে কর্নাটক সরকারের বার্ষিক ১৭ হাজার ৪৪০ দশমিক ১৫ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। তবে বেতন বৃদ্ধির ফলে অনেকটাই খুশি কর্নাটক রাজ্যের সরকারি কর্মীরা।
প্রসঙ্গত, ২০২৩ সালে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই তৎকালীন রাজ্য সরকারি কর্মীদের ১৭ শতাংশ হারে বেতন বৃদ্ধি করেছিল। লোকসভা ভোটের আগে থেকেই সিদ্দারামাইয়া বেতন বৃদ্ধির কথা ভাবলেও কার্যত তিনি তা করতে পারেননি। তবে নতুন কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পরই তিনি বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করলেন। এবিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ্য সরকারী কর্মীরা বহুদিন ধরেই বর্ধিত বেতন নিয়ে আশা করেছিলেন। এবার তাঁদের আশা পূরণ করতে পেরে খুশি কর্নাটক সরকার।