১০৫ বছরের জন্মবার্ষিকী এটা তাঁর। ২ মে তাঁর জন্মবার্ষিকী যিনি বাংলা ছবিকে বিশ্ব দরবারে পৌঁছিয়ে দিয়েছিলেন। কিন্তু জানেন কি এই সত্যজিৎ রায় তাঁর অধিকাংশ জন্মদিনের দিনই বাড়িতে নয়, বরং হোটেলে কাটাতেন? হ্যাঁ, একদমই তাই। কেন জানেন? ছবি- সংগৃহীত
2
5
সত্যজিৎ রায়ের জন্মদিনের দিন তাঁর কলকাতার বাড়িতে ভিড় জমাতেন শত শত মানুষ। তাঁকে শুভেচ্ছা জানাতে, তাঁকে এক ঝলক দেখা পাওয়ার আশায় সত্যজিৎ রায়ের বাড়ির সামনে ভিড় থিকথিক করত। আর এর কারণে স্বাভাবিক ভাবেই গাড়ি চলাচলে সমস্যা হতো। যানজট তৈরি হতো। সেসব এড়াতে, বিশেষ করে চিকিৎসক যখন তাঁকে বিশ্রাম নিতে বলেছিলেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে বলেছিলেন, বেশি জনসমক্ষে আসতে নিষেধ করেছিলেন সেই সময় তিনি হোটেলে গিয়ে থাকতেন জন্মদিনের দিনটি। ছবি- সংগৃহীত
3
5
শুধু সেই সময় না, তার আগেও ক্রিয়েটিভ কাজে নিজেকে ব্যস্ত রাখতে, প্রাইভেসি বজায় থাকতে সত্যজিৎ রায় তাঁর অধিকাংশ জন্মদিনেই একটি পাঁচতারা হোটেল বুক করে নিতেন। জন্মদিনের আগের দিন থেকে সেখানে গিয়ে থাকতেন। ছবি- সংগৃহীত
4
5
রিপোর্ট অনুযায়ী, তিনি গোটা দিনটাই স্ক্রিপ্ট লিখে কাটাতেন। তাঁর জন্মদিন সংক্রান্ত উৎসব মিটে গেলে তিনি ফিরতেন। ছবি- সংগৃহীত
5
5
তবে জন্মদিনের দিন সম্পূর্ণ একা থাকতেন না সত্যজিত রায়। তাঁর পুত্র সন্দীপ রায় বাড়িতে থাকলেও, অস্কারজয়ী পরিচালকের স্ত্রী বিজয়া রায় তাঁর সঙ্গে হোটেলে গিয়ে থাকতেন। আর এদিকে বাড়িতে আগত সমস্ত অতিথি এবং সত্যজিৎ অনুরাগীদের সঙ্গে দেখা করতেন, কথা বলতেন সন্দীপ রায়। ছবি- সংগৃহীত